হোম
নির্বাচিত কলাম

পঞ্চগড়ে নিয়োগ বাণিজ্যের ঘুষের টাকা আদায়ে মাদ্রাসায় তালা দিল ভুক্তভোগীরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ জুলহাস উদ্দীন,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের একটি মাদরাসায় নিরাপত্তা প্রহরী ও আয়া পদে ব্যাপক নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রার্থীর কাছে টাকা নিয়েও নিয়োগ না দেয়ায় ক্ষোভে মাদরাসা তালা লাগানোর ঘটনা ঘটেছে।
রবিবার (২৭ নভেম্বর) উপজেলার তেঁতুলিয়ার শিলাইকুঠি বালাবাড়ি দাখিল মাদরাসার অফিস কক্ষে তালা দিয়ে সে স্থানে কান্না করতে থাকেন ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় সকাল ১০টায় মাদরাসার বার্ষিক পরীক্ষার প্রথম দিন হলেও তা দুপুর পর্যন্ত বন্ধ থাকে। এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও শিক্ষকরা। আর সকাল থেকে মাদরাসার সুপার বদিরুল আলম সরকারকেও উপস্থিত থাকতে দেখা যায়নি। অভিযোগ উঠেছে, তারা নিয়োগে ব্যাপক অর্থ বাণিজ্য করে গা ঢাকা দিয়েছেন।

জানা যায়, গতকাল শনিবার বিকেলে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মাদরাসাটির নিরাপত্তা প্রহরী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ নিয়োগে মাদরাসাটির দাতা সদস্য তোফাজ্জল হোসেনের ছেলে সোহেলকে নিয়োগ দেয়ার কথা ছিল। তার কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা ঘুষও নিয়েছে মাদরাসার কমিটি। কিন্তু নিয়োগ না দেয়ায় সকালে মাদরাসার অফিস কক্ষ তালা মেরে দেন ভুক্তভোগীরা। অফিস কক্ষের সামনেই কান্নায় ভেঙ্গে পড়ে জ্ঞান হারান সোহেলের মা আরজিনা বেগম।

সুয়েল রানা জানান, আমার পরিবারের কাছ থেকে আমাকে চাকরি দেয়ার কথা বলে চাকরি বিজ্ঞপ্তির আগেই টাকা নিয়েছেন। চাকরি বিজ্ঞপ্তি প্রকাশের পর আমাকে আবেদন করতে বলা হয়। আবেদন করি ও পরীক্ষাও দেই। কিন্তু আমাকে নিয়োগ না দিয়ে বেশি টাকা বাণিজ্য করে এই মাদরাসার সভাপতি তার ভাইয়ের ছেলেকে নিয়োগ দিয়েছেন। কেন আমাদের সাথে এমন প্রতারণা করা হলো। এ জন্য নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছি।

ভুক্তভোগী সোহেলের বাবা তোফাজ্জল হোসেন জানান, আমরা মাদরাসার দাতা সদস্য। এ মাদরাসার নৈশ প্রহরী পদে আমার ছেলেকে নিয়োগ দেয়ার কথা ছিল। গত বছর থেকে চাকরি দেয়ার কথা বলে মাদরার সুপার বদিরুল আলম সরকার সাড়ে পাঁচ লাখ টাকা নিয়েছেন। কিন্তু গতকাল সভাপতি ভাইয়ের ছেলেকে ১২ লাখ টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছে। তারা কেন আমাদের সাথে এভাবে প্রতারণা করতে পারে। এ জন্য উপজেলা ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে নিন্দা প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, মাদরাসার নৈশ প্রহরী পদে চাকরি দেয়ার নামে দফায় দফায় এই ভুক্তভোগী পরিবারটির কাছে সাড়ে ৫ লাখ টাকা নিয়েছে মাদরাসাটির সুপারিন্টেন্ডেন্ট বদিরুল আলম সরকার ও পরিচালনা কমিটির সভাপতি আমিন আলী (আর্মি)। শনিবার বিকালে শূন্য নৈশ প্রহরী পদে সুয়েল রানাকে নিয়োগ না দিয়ে সভাপতির ভাতিজাকে নিয়োগ দেয়। কাজটি ঠিক হয়নি।

এদিকে দুপুর পর্যন্ত পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করে। পরে দুপুর ২টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও থানা পুলিশের উপস্থিতিতে বিকেল ৩টায় বার্ষিক পরীক্ষা শুরু করা হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাদরাসায় ভুক্তভোগীদের অবস্থান করতে দেখা যায়। বিষয়টি নিয়ে মাদরাসাটির সুপারিন্টেন্ডেন্ট বদিরুল আলম সরকার ছুটিতে থাকায় কথা বলা সম্ভব হয়নি। সকাল থেকে সভাপতি আমিন আলীর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী জানান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে ঘটনাটি জেনে ছুটে এসে ভুক্তভোগীদের বুঝিয়ে পরীক্ষা শুরু করা হয়। বিষয়টি প্রশাশনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। নিয়োগে অনিয়ম বা বাণিজ্য হয়েছে এরকম তথ্য প্রমাণের সত্যটা পেলে প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর মাদরাসার তালা মারার বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে ব্যবস্থা নিয়ে খুলে দেয়া হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 7 hours আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 7 hours আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 12 hours আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 18 hours আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 18 hours আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 1 day আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 1 day আগে

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক