হোম
তথ্য ও প্রযুক্তি

পঞ্চগড় রেল ষ্টেশন পরিদর্শন করেছেন মহাপরিচালক।

সোহরাব আলী,পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন পঞ্চগড় রেলওয়ে ষ্টেশন পরিদর্শন করেছেন। ৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার সকালে তিনি ঢাকা থেকে রেল যোগে পঞ্চগড় ষ্টেশন পৌছান। পরে তিনি ষ্টেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ১৮ টা কোচ আনা হয়েছে। পঞ্চগড় থেকে আমরা আপাতত একটা নতুন ট্রেন চালু করব। এরপরে আরও আমাদের টোটাল ২০০ কোচ আসবে। সেগুলা দিয়ে আমরা কিছু নতুন ট্রেন, কিছু রিপ্লেসমেন্টের পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে কোচগুলো আসতে থাকবে, পর্যায়ক্রমে আমরা এগুলা চালু করব।

পঞ্চগড় থেকে কক্সবাজার রেললাইনের কাজ আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পিনা। আমাদের সব লাইন ব্রডগেজে কনভার্শন হয় নাই। ব্রডগেজ কনভার্শন হওয়ার পরেই আমরা চিন্তা করব যে, পঞ্চগড় থেকে কক্সবাজার রেল লাইনের যৌক্তিকতা আছে কিনা। সেখানে দেখতে হবে যে এইরকম প্যাসেঞ্জার পাওয়া যাবে কিনা সেটাও দেখার বিষয় আছে। পঞ্চগড় থেকে বাংলাবান্ধা রেললাইন সম্প্রসারণের ব্যাপারে একটা পরিকল্পনা নেয়া হয়েছিল, কিন্তু সেটা যেহেতু বাংলাবান্ধার পরে ইন্ডিয়ার সাথে কোনো কানেক্টিভিটি নাই।

সেজন্য এইটা দিয়ে যে খুব বেনিফিট পাওয়া যাবে, এরকম মনে হয় নাই। সেটা শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ চাহিদা হয়তো পূরণ করবে, কিন্তু যে উদ্দেশ্য ছিল যেটা রিজিওনাল কানেক্টিভিটি, সেটা কিন্তু হবে না যদি বর্ডারের ওইপাশে কোনো রেললাইন এখানে এসে সংযুক্ত না হয়। তাহলে সরাসরি কিন্তু সংযুক্ত হবে না। সেজন্য ওই দিকটা বিবেচনা করে দুই দেশ যদি এগ্রি করে তখনি সম্ভব। আদারওয়াইজ খুব একটা এখানে বেনিফিট হবে না সেজন্য আপাতত এটা স্থগিত রাখা হয়েছে। কখনো এটা যদি দুই দেশ একমত হয়, তখন এটা করা হবে।

আমরা দেখতে আসছি যে এখানে লোডিং আনলোডিং যে ফ্যাসিলিটি আছে, সেটা ঠিক আছে কিনা। কি কি চাহিদা আছে। যদি চাহিদা বেশি থাকে, তাহলে আমরা রেললাইন এক্সটেনশন করবো। চাহিদা থাকলে জায়গা থাকলে আমরা একটু বড় করে দিতে পারি, আরও বেশি কোচ যাতে ঢুকাইতে পারে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর ল্যাম্ব হাসপাতালের ৫০ বছর পূর্তি উদযাপন। 
রংপুর 2 hours আগে

পঞ্চগড় রেল ষ্টেশন পরিদর্শন করেছেন মহাপরিচালক।
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ
রংপুর 3 hours আগে

বগুড়ার এইচএসসি পরীক্ষায় পাঁচ কলেজে সবাই ফেল।
বগুড়া 9 hours আগে

দিনাজপুরের খানসামায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন
রংপুর 11 hours আগে

যশোরের বাঘারপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য মনিরুল আটক।
অপরাধ 1 day আগে

কুড়িগ্রামে আতিকুরের রাজনীতি, মনোনয়ন নিয়ে জামায়াতের ভেতরেই অসন্তোষ
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আটক।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে খেয়াঘাটে টাকা আদায়ে নিষেধাজ্ঞা।
অপরাধ 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক