হোম
আইন-বিচার

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ।

সোহরাব আলী,পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ ৩:০৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। জানা গেছে পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের রেকর্ডীয় ৩৬ দশমিক ৫ শতক জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় জমি উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় জমি উদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
পরে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে শিক্ষক-শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় তারা অবিলম্বে দখল হয়ে যাওয়া জমি উদ্ধার এবং সেখানে স্থাপনা নির্মাণ বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলাম, কলেজ শাখার শিক্ষক নুরে আলম জাকারিয়া রতন, স্কুল শাখার সহকারী শিক্ষক আলমগীর হোসেন এবং ভোকেশনাল শাখার সহকারী শিক্ষক হাওয়ানুর লিপি আরা বেগম বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বোদা পৌর শহরের মসলেমপুর মৌজার ৩৬৫ নম্বর দাগে থাকা ৩৬ দশমিক ৫ শতক জমি মাহমুদুল হক, জহিরুল হক, গোলাম ফারুকসহ একই পরিবারের ১০ সদস্য অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করছেন।

বক্তারা জানান, জমিটির মালিকানা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জেরে ২০২৫ সালে আদালতে মামলা করেন অভিযুক্ত পরিবারের সদস্যরা। মামলাটি চলমান থাকলেও ওই জমিতে স্থাপনা নির্মাণের কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ তাদের। জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও দলিল থাকার পরও উল্টো মামলা দিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও সম্পত্তি রক্ষায় অবিলম্বে স্থাপনা নির্মাণ বন্ধ এবং জমি উদ্ধারে প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ চান বক্তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে জানতে অভিযুক্ত পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ।
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের বিরলে এক ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আটক।
আইন-বিচার 12 hours আগে

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন হাসপাতালে।
দুর্ঘটনা 18 hours আগে

আইন-বিচার 1 day আগে

বগুড়ার তিন এলএসডিতে অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণী হত্যা,আদালতের রায়ে রিফাতের ফাঁসি আদেশ।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জের তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন
আইন-বিচার 1 day আগে

পোশাক তৈরী শ্রমিকদের দাবীতে উত্তপ্ত সাভার -আশুলিয়া শিল্পাঞ্চল।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা.জাহিদ।
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় আধুনিক দ্বি-তল ডাকবাংলোর উদ্বোধন ।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক