সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে নেসকো লাইনম্যান শাহিন আলমের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায় আজ রবিবার ৫ এপ্রিল বিকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা বি পি সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন চৌরঙ্গী এলাকায় বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে লাইনের কাজ করতে ১১ হাজার ভোল্টেজ খুঁটিতে উঠে মেরামতের কাজ করতে ছিল এক পর্যায়ে নেস্কোর জনৈক কর্মচারী বিদ্যুতের লাইন পুনরায় চালু করলে তৎক্ষণাৎ খুঁটিতে থাকা শাহিন আলম বিদ্যুৎকৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে।
বিদ্যুতের খুঁটির তারে তার মৃতদেহ জুলে থাকে এ সময় প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনাটি প্রত্যক্ষ করার সাথে সাথে পঞ্চগড় সদর ফায়ার সার্ভিসকে খবর দিলে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে শাহিন আলমের মৃতদেহটি উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
বিদ্যুতের খুঁটিতে নিহত শাহিন আলম তেঁতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বুড়াবুড়ি ইউনিয়ন শাখার যুগ্ন আহবায়ক বলে জানা গেছে। এদিকে শাহিন আলমের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তবে পঞ্চগড় নেস্কোর আবাসিক প্রকৌশলী সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।