সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিযায় পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত গরু চোর রাসেল ইসলাম ( ৩৩) কে গ্রেফতার অভিযানে বাড়ি ঘেরাও করলে পুলিশের মাথায় আঘাত করে পালিয়ে যায় রাসেল।পুলিশ সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় ৪নং শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এস আই বদিউজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য বাড়ি ঘেরাও করে।
কিন্তু আসামী একটি ঘরে গেট লাগিয়ে অবস্থান করছে পুলিশ এমন তথ্যের ভিতিতে ওই ঘরের দরাজার সামনে ওত পেতে থাকে এসময় আসামী পলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশ সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের টহলরত দল ঘটনাস্থলে পৌছে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের আন্তঃবিভাগে এক্সট্রা বেড (ফ্লোর মেড) ০২ এ ভর্তি করা হয়েছে। এঘটনায় ওই পুলিশ সদস্যের মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে।
তেঁতুলিয়া হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজা মুনির পূর্বা বলেন, আহত পুলিশ সদস্যকে মাথায় ৪টি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে হাসপাতারে ভর্তি রাখা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, আসামী রাসেল একজন কূখ্যাত চোর। তার বিরুদ্ধে ৩টি ভ্যান চুরি সহ একটি গরু চুরির মামলা আছে। আজ সকালে আসামীর নামে আরও একটি গরু চুরির মামলা হয়েছে। উক্ত মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে দীর্ঘদিন আটকের চেষ্টা করে আসছিল।
কিন্তু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য একদল পুলিশ গেলে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশের তল্লাসি অভিযান জোরদার করা হয়েছে।