আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি,পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ের বোদা উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনে ভর্তুকি মূল্যে পণ্যের দোকান পরিদর্শন করেন। তিনি ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং দেশের নেত্রী মোঃ তারেক রহমানের তত্ত্বাবধানে নিম্ন আয়ের গরিব ও অসহায় জনগণ যাতে নির্বিঘ্নে সেবা পান, সেই লক্ষ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বোদা বাজার বণিক সমিতি এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মীবৃন্দ। প্রতিমন্ত্রীর এই উদ্যোগে এলাকার সাধারণ মানুষ স্বচ্ছ ও সহজে সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।