admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
নাগরিক ভাবনাঃ তানিয়া পারভীন তামান্না স্টাফ রিপোর্টার, ঢাকাঃ “আলহামদুলিল্লাহ অবশেষে স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া। আকাশ ছোঁয়ার স্বপ্নের সিড়ি তে একটু একটু করে ডানা মেলার শুরু,,,,,একদিন ঠিক-ই ছুঁয়ে ফেলবো ওই নীল দিগন্ত কে ইং শা আল্লাহ” এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিখ্যাত রন্ধন শিল্পী,নারী উদ্যোক্তা, কবি,লেখিকা আবৃত্তিকার তানিয়া পারভীন তামান্না।

বহুমুখী প্রতিভার অধিকারী কবির লেখা সহ নতুন কুঁড়ি সাহিত্য সম্ভারের আয়োজনে বাংলাদেশের বিখ্যাত লেখকদের লেখার সমন্বয়ে “নতুন কুঁড়ি কাব্য দর্পণ” নামে যৌথ কাব্য গ্রন্হ প্রকাশিত হয়েছে ২০২৩ এর বই মেলার জন্য। লেখিকা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বইটি প্রকাশের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে। বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন বিখ্যাত কবি,লেখক ও গবেষক Muhammad Shamsul Haq Babu কে।
যার অনুপ্রেরণায় সাহিত্য অঙ্গনে কবির এগিয়ে চলা। কবি সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি তার কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। Mukto Kolom এর পক্ষ থেকে আমরা কবির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। তিনি তার প্রতিটি পদক্ষেপে যেনো সফলতা অর্জন করতে পারেন।