হোম
অর্থনীতি

নওগাঁর সাপাহারে হ্যাপি ম্যাংগো প্রসেসিং ইন্ডাস্ট্রির যাত্রায় সম্ভাবনার দিগন্ত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ মে, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে আম চাষ ও রপ্তানিতে প্রযুক্তিনির্ভর নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে যাত্রা-শুরু করলো হ্যাপি ম্যাংগো প্রসেসিং ইন্ডাস্ট্রি। এ উপলক্ষে সম্প্রতি গোডাউনপাড়ায় প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজন করা হয় ‘আম: অর্থনীতি, বাণিজ্যিক রূপান্তর, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও উদ্যোক্তা -তোফায়েল আহমেদ তপু।

অনুষ্ঠানে আম চাষ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি নিয়ে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শরফ উদ্দীন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ গোলাম ফেরদৌস চৌধুরী, (হ্যাপি) ম্যাংগো ইন্ডাস্ট্রির বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নাহিদা পারভিন রূম্পা। পরে আম চাষি, রপ্তানিকারক, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে এক মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো.আজিজুর রহমান বলেন,
“বাংলাদেশের আম রপ্তানিতে অগ্রগতি হলেও এখনো নিরাপদ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে আমাদের বড় চ্যালেঞ্জ রয়েছে। বেসরকারি পর্যায়ের এমন উদ্যোগগুলো সরকারি কার্যক্রমের পরিপূরক হিসেবে ভূমিকা রাখতে পারে। তবে সবকিছুই হতে হবে কৃষিপ্রযুক্তি ও গবেষণাভিত্তিক নির্দেশনা অনুসরণ করে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাপাহার অঞ্চলের আমের স্বাদ ও গুণমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু আধুনিক প্রক্রিয়াজাতকরণ অবকাঠামোর অভাবে রপ্তানি কার্যক্রম এখনও সীমিত। হ্যাপি ম্যাংগো প্রসেসিং ইন্ডাস্ট্রির মতো একটি আধুনিক ও নিরাপদ আম প্রক্রিয়াকরণ কেন্দ্র সাপাহারের মতো আমবহুল অঞ্চলে প্রতিষ্ঠিত হওয়া চাষিদের জন্য আশার বার্তা। এর ফলে তারা ন্যায্য মূল্য পাবে, আমের অপচয় কমবে এবং দেশীয় ফলবিশেষে রপ্তানির নতুন দিগন্ত তৈরি হবে।

তারা বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমকে একটি টেকসই রপ্তানি পণ্য হিসেবে গড়ে তোলা সম্ভব।তোফায়েল আহমেদ তপু বলেন, “আমরা আগাম প্রস্তুতির অংশ হিসেবে বারি ও হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরামর্শ অনুযায়ী আধুনিক প্রযুক্তিনির্ভর হারভেস্টিং, ওয়াশিং, সর্টিং ও গ্রেডিং প্রক্রিয়ার পূর্ণাঙ্গ অবকাঠামো প্রস্তুত করেছি। এবারের আম মৌসুমে চাষিদের কাছ থেকে নিরাপদ ও পরিপক্ক আম সংগ্রহ করে রপ্তানিযোগ্যভাবে বাজারজাত করার কার্যক্রম শুরু করেছি।”

তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল”মুক্ত ও জীবাণু”মুক্ত আম সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বাজার জাতকরণের মাধ্যমে দেশে ও বিদেশে মানসম্পন্ন আম সরবরাহ করা। আমরা ইতোমধ্যে চীন থেকে আমদানিকৃত ফ্রেশ ম্যাংগো অটোমেশন প্রযুক্তি স্থাপন করেছি, যাতে আন্তর্জাতিক মান বজায় রেখে আমকে ওয়াটার ট্রিটমেন্ট, গ্রেডিং ও স্মার্ট প্যাকেজিংয়ের মাধ্যমে প্রক্রিয়াজাত করা যায়।”

বক্তারা আরও বলেন, সাপাহারে হ্যাপি ম্যাংগোর মতো প্রযুক্তিনির্ভর উদ্যোগ থাকলে ভবিষ্যতে এখানকার আমের জন্য আন্তর্জাতিক বাজারের নতুন দরজা খুলে যাবে। একই সঙ্গে কৃষক, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সব পক্ষ উপকৃত হবে।

এসময় অনুষ্ঠানে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি বিভাগ, হর্টিকালচার উইং ও গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা, আম চাষি, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ আম সংশ্লিষ্ট পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 14 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 16 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 19 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক