admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ
এনামুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে গোপালপুর সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সেমিফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপালপুর মাদ্রসা মাঠে খেলা আরম্ভ হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ সূচনা করেন সৃষ্টি একাডেমি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসফাত জেরিন মিনা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসফাক উল হক চৌধুরী (আসমান) ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুর রহমান,ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবুজাফর আলমগীর, খেলার সম্মানিত সভাপতি মোজাম্মেল হক (শীষ) সাবেক ফুটবলার আবু আলমগীর প্রমুখ। খেলায় অংশ গ্রহন করেন পত্নীতলা একাদশ ও পোরশা একাদশ বিজয়ী হয়েছে পত্নীতলা ৩-২ গোলে।