হোম
নির্বাচিত কলাম

নওগাঁর সাপাহারে জ্ঞানের বাতিঘর নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগার এর উদ্বোধন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ মে, ২০২২ ৬:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক, নওগাঁ, প্রতিনিধিঃ নিজে বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নওগাঁর সাপাহার উপজেলা সদরের প্রাণকেন্দ্রে এই প্রথম জ্ঞানের বাতিঘর “নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগার”-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলা সদরের লাবনী সুপার মার্কেটের ২য় তলায় “নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগার”এর প্রতিষ্ঠাতা পরিচালক আজাদ শাহ্ চৌধুরীর আয়োজনে উক্ত পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিশিষ্ট সমাজ সেবক মোতাহার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর (অঃ) ইসমত ইনামুল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত নজরুল ইসলাম শাহ্ চৌধুরী একজন বিদ্যোৎসাহী ব্যক্তি ছিলেন। এ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তার অসামান্য অবদান উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে অনন্তকাল। এই পাঠাগার উদ্বোধনের মধ্যদিয়ে জ্ঞান চর্চার সুযোগ পবে এলাকার সকল শ্রেণী পেশার মানুষ ও বই প্রেমীরা। এতে করে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে প্রসারিত হবে শিক্ষা ব্যবস্থা। নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগার”এর প্রতিষ্ঠাতা পরিচালক আজাদ শাহ্ চৌধুরী বলেন, যারা বিভিন্ন কারনে বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকে তাদের বই পড়ার সুযোগ সৃষ্টি করে দিবে এই পাঠাগার। এই পাঠাগারে সব ধরনের বই পাওয়া যাবে। সকল পাঠকের জন্য উম্মুক্ত থাকবে এই পাঠাগার।

থাকবে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকা। যার ফলে সকল বিষয়ে জ্ঞান আহরনের জন্য এই পাঠাগারে এসে বই পড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মাদক, মোবাইল ফোন সহ এধরনের আসক্তি ছেড়ে বইয়ের প্রতি মনযোগ গড়ে তুলন। বই পড়ুন নিজেকে সমৃদ্ধ করুন। বই মানুষকে সমৃদ্ধ করে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি ও নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শামসুল আলম শাহ্ চৌধুরী প্রমূখ।

সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের প্রভাষক রাজু আহম্মেদের সঞ্চালনায় এসময় জেলা পরিষদ সদস্য মন্মত সাহা, সাপাহার সরকারি কলেজের প্রভাষক সঞ্জয় নাথ সাহা, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপ্যাল আব্দুল মজিদ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক, মহজিদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিগণ, শিক্ষক, সুধীজন ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় লেখক ওয়ালিউর রহমান সেলিম তার নিজের লেখা “বন্ধু আমার” বই অনুষ্ঠানের প্রধান অতিথি ও পাঠাগার প্রতিষ্ঠাতার কাছে হস্তান্তর করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 hour আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 3 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 9 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 23 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 23 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক