হোম
নির্বাচিত কলাম

দিনাজপুরে জেলা কারাগারের কারাবন্দীদের ঈদ-উল-ফিতর উদ্যাপন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি: শতবর্ষের সাক্ষী জেলার ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা কারাগার। এ কারাগারটি শহরের প্রাণকেন্দ্রে ২৯.২৫ একর জমির মধ্যে অবস্থিত। ১৮৫৪ সালে এ কারাগারটি প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ সালে আধুনিক মডেলে এ কারাগারটি পুনঃ প্রতিষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা কারাগারে বন্দিদের ধারণক্ষমতা ৩১৫৩ জন। বর্তমানে দৈনিক গড়ে ১২০০ জন বন্দি অবস্থান করছে। বরাবরের মত এবারও ঈদ-উল-ফিতর উপলক্ষে কারাগারে নানা অয়োজন গ্রহণ করা হয়। এ বছর বন্দিদের মাঝে ভিন্ন রকমের এক উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। আগের বারের তুলনায় এ বছরে বন্দিরা ঈদ-উল-ফিতরের দিনে একে অপরের প্রতি কুশল বিনিময় এবং সম্প্রতি সহমর্মিতার বন্ধনে এক ভিন্ন অনুভূতি প্রকাশ পেয়েছে।

ঈদের দিন কারাগারের ভিতরে-বাহিরে ছিল উৎসব মুখর পরিবেশ। বন্দিদের জন্য দিনব্যাপি পায়েস, পোলাও, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির রোস্ট, রুইমাছ ভাজি, বুটের ডাল, আলুর দম, মিষ্টি, সালাদ, পান-সুপারী ইত্যাদি উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সাথে দেখা-সাক্ষাতের নিমিত্তে আগত দর্শনার্থীদের স্বাগতম দিয়ে কারা এলাকায় বরণ করা হয় এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়। আগত প্রতিটি দর্শনার্থীকে বন্দির সাথে সাক্ষাতের সু-ব্যবস্থা করা হয়। ঈদের দিনে বন্দিরে জন্য তার আত্মীয়-স্বজন কর্তৃক অনীত নতুন ব্যবহার্য কাপড় তাৎক্ষনিক বন্দিদের সরবরাহ করা হয়। ঈদের আনন্দ উপভোগ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে সকল বন্দিদের মোবাইল ফোনে কথা বলার ব্যবস্থা করা হয়েছে এবং ঈদের পরের দিন নিজ নিজ পরিবার হতে আনয়নকৃত রান্না করা খাবার বন্দিদের সরবরাহ করা হয়। গত ৩০.০৩.২০২৫ খ্রিঃ ঈদ উপলক্ষে নারী বন্দিদের মায়ে প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়। বন্দিদের প্রতি এই মানবিক সহযোগীতা তাদের ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে। ঈদের আগে মহান স্বাধীনতা দিবসেও উৎসব মুখর পরিবেশে বন্দিদের মায়ে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বন্দিরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন কারাগারে থেকেও ঈদের আনন্দ উপভোগ করা যায়, যা তাদের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা।

কেউ-কেউ বলেন আমরা কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। কারাগারের জেল সুপার মোঃ মতিয়ার রহমান বলেন- “কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশে কারাগারে সার্বিকভাবে উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদ্যাপন হয়েছে”। বন্দীদের জন্য ছিল দিনব্যাপি উন্নত খাবার পরিবেশন, আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতরের নামাজ আদায়, পারস্পারিক শুভেচ্ছো বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান, আগত স্বজনদের সাথে সাক্ষাত এবং ফোনে কথা বলা ইত্যাদি। আর স্টাফদের জন্য ঈদের নামাজ আদায়, কোলাকুলি, শুভেচ্ছো বিনিময় এবং দুপুরে উন্নতমানের খাবার দিয়ে আপ্যায়ন।

আইজি মহোদয় কর্তৃক প্রদত্ত বন্দিদের ও স্টাফদের জন্য পৃথক ঈদ শুভেচ্ছা বাসী পাঠ করে শুনানো হয়। ডিআইজি প্রিজন্স মহোদয় ফোনে স্টাফ ও বন্দিদের ঈদ শুভেচ্ছা জানান ও গৃহীত কার্যক্রম তদারকি করেন। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় বন্দিদের দুপুরের উন্নত মানের খাবার বন্টন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি সকল বন্দি ও স্টাফদের ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিধায় এবারের ঈদ-উল-ফিতর উদ্যাপন এক অনন্য মাত্রা লাভকরে। তিনি আরো বলেন- কারাগারের বন্দিরাও সমাজের অংশ, তাদের জন্য ঈদের আনন্দ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভবিষতে এ ধরণের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। সুশীল সমাজে কারাগারের এ মানবিক উদ্যোগ ব্যপক প্রশংসিত হয়।

সমাজের বিভিন্ন স্তরের মানুষ এটি ইতিবাচক হিসাবে দেখছেন বন্দিদের প্রতি এমন সহযোগীতা ও সহমর্মিতা অব্যহত রাখার আহ্বান জানান। কারাগার শাস্তির স্থান নয় বরং এটি সংশোধনাগার, এ ধরণের উদ্যোগ সেই বার্তাই বহন করে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 28 minutes আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 60 minutes আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 16 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 18 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 22 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক