তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
দিনাজপুরে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা- একসাথে বসবাসের ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক এক আন্তঃধর্মীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ জানুয়ারি২০২৬ সকালে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের উদ্যোগে সংস্থার নিজস্ব প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক মি. দাউদ জীবন দাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী, দিনাজপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কেরোবিম বাকলা, কারিতাস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডি, কারিতাস বাংলাদেশের সিএমএফপি পরিচালক মোঃ কামাল উদ্দীন।
ধর্মীয় ও তাত্ত্বিক আলোচনা কর্মশালায় বিভিন্ন ধর্মের আলোকে শান্তি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে মূলসুর উপস্থাপন করেন সংশ্লিষ্ট ধর্মের বিশেষজ্ঞগণ ইসলাম ধর্মের ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান,খ্রিস্টীয় ধর্মের দিনাজপুর ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশনের সচিব ফাদার আন্তনী সেন, সনাতন ধর্মের দিনাজপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ।
নিউ কমিউনিটি রিকোভারি চার্চের কান্ট্রি ডিরেক্টর অনন্ত চাকমা প্রতিপাদ্য বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন।
কারিতাস দিনাজপুরের কর্মসূচি কর্মকর্তা (উন্নয়ন) সুবাস কুজুর এবং ট্রেনিং ইনচার্জ (ভিটিসি) সিলভিয়া রোজারিও-এর সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন শান্তি রানী সংঘের সুপিরিয়র জেনারেল সিস্টার বীণা এস রোজারিও সিআইসি। এছাড়া ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এই কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা সমাজে শান্তি বজায় রাখতে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন