admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ তেঁতুলিয়া উপজেলায় মডেল মসজিদে প্রথম বারের মতো আনন্দ মুখোর ভাবে জুম্মার নামাজ আদায় করেন মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজে আলোচনা ও খুদবা পরেন মাওলানা খলিলুর রহমান,গত কাল প্রধানমন্ত্রী মডেল মসজিদের উদ্বোধন করার পর আজ প্রথম জুম্মার নামাজ আদায় করে মুসল্লিগণ মসজিদটির কানাই কানাই মুসল্লি দিয়ে ভরে যায়।মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় করতে বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছুটে আছেতে দেখা যায় মুসল্লিগণকে।
মডেল মসজিদে জুম্মার নামাজে আদায় করতে অংশ নেন, উপজেলা পরিষোদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, উপজেলা সি, এ আকীম উদ্দীন সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করীম সিদ্দিকী উপজেলা ইসলামি ফাউন্ডেশন কর্তৃপক্ষ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
জুম্মার নামাজ শেষে আলোচনা রাখেন,উপজেলা চেয়ারম্যান ও সদর ইউপি চেয়ারম্যান। উপজেলা জানান, আজ ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আপনারা সকলে বঙ্গবন্ধুর জন্য দুয়া করবেন তিনি যেন জান্নাত বাসিহন এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সুস্থ থাকে সামনে রমজান মাস রোজা রাখবেন আপনারা এখানে তারাবীর নামাজ আদায় করবেন আমিও আজবো ইনশাআল্লাহ। ইমাম সাহেব সকলের সুস্বাস্থ্যতা কামনা করে প্রার্থনা করেন,পরে তোবারক বিতরণ করা হয়।