হোম
নির্বাচিত কলাম

তেঁতুলিয়ায় ২৩ চিকিৎসকের পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪ ৭:২২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সোহরাব আলী তেঁতুলিয়া প্রতিনিধি: সর্বোত্তরের সীমান্ত ঘেঁষা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে ২৩ জন গুরুত্বপূর্ণ চিকিৎসকের পদ শূন্য। জনবলের অভাবে জনসাধারণের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্যানুযায়ী হাসপাতালটি ২০০৫ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, মেডিক্যাল অফিসার, জুনিয়র কনসালট্যান্ট ও সহকারী সার্জনসহ ২৮ জনের পদ বিদ্যমান। কিন্তু আবাসিক মেডিক্যাল অফিসারসহ ২৩ জন চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

হাসপাতালে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ শূন্যপদগুলো হলো- আবাসিক মেডিক্যাল অফিসার- ১জন, জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি), জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (অর্থো), জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিও), জুনিয়র কনসালট্যান্ট (এনেসথেসিয়া), জুনিয়র কনসালট্যান্ট (শিশু), জুনিয়র কনসালট্যান্ট (যৌন ও চর্ম), সহকারী সার্জন (আইএমও), সহকারী সার্জন (ইএমও), সহকারী সার্জন (প্যাথোলজি), সহকারী সার্জন (এনেসথেসিয়া), এমও

(হোমিও/আয়ুর্বেদিক)। সীমান্তবর্তী দেশের সর্বউত্তরের তেঁতুলিয়া উপজেলার দেড় লক্ষাধিক জনসাধারণের চিকিৎসার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন গড়ে বহির্বিভাগে ৪ শতাধিক রোগী এবং জরুরি বিভাগে ৫০ থেকে ১০০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। জরুরি বিভাগে আসা রোগীর মধ্যে ২৫ থেকে ৩০ জন আন্তঃবিভাগে ভর্তি থেকে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। হাসপাতালে বেশির ভাগ চিকিৎসকের পদ শূন্য থাকায় স্বল্পসংখ্যা জনবল দিলে বিপুলসংখ্যক জনসাধারণকে চিকিৎসাসেবা প্রদান করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ ছাড়া হাসপাতালে কোনো শিশু চিকিৎসক না থাকায় মা ও শিশু রোগীদের সঠিক চিকিৎসা সেবা নিতে প্রায় ৪০ কিঃ মিঃ দূরে আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড় বা ৭৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও আধুনিক সদর

হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়।একইভাবে উপ-স্বাস্থ্য কেন্দ্র তিরনইহাট, কালান্দিগঞ্জ ওভজনপুরে মেডিক্যাল অফিসার (এমবিবিএস) নাই।তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়া দিগন্ত স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কোনো চিকিৎসক না থাকায় সাধারণ মানুষ মৌল মানবিক অধিকারগুলোর মধ্যে অন্যতম চিকিৎসা সেবা পেতে বঞ্চিত হচ্ছে। তেঁতুলিয়া উপজেলার সচেতন মহলের দাবি দেশের সর্বউত্তরের পঞ্চগড় জেলার পর্যটন শিল্পখ্যাত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ চিকিৎসকের শূন্যপদগুলোতে মেডিক্যাল অফিসার নিয়োগ দিয়ে জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ এ এস এম রুহুল আমিন বলেন, হাসপাতালের বিপুলসংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল অফিসারের পদ শূন্য থাকায় স্বল্পজনবল দিয়ে হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে। এ ছাড়া প্রয়োজনীয় মেডিক্যাল অফিসার না থাকায় উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দিয়ে হাসপাতালের বহির্বিভাগে যথাসাধ্য সেবা প্রদান করা। কিন্তু তেঁতুলিয়া সম্ভাবনাময় একটি পর্যটন এলাকা হওয়ায় দেশী- বিদেশী লোকজন এখানে এসে অসুস্থ হলে তারাও হাসপাতালে চিকিৎসা নিতে আসে। কিন্তু চিকিৎসকের অভাবে রোগীরা কাঙ্খিত সেবা পাচ্ছে না তাই অনতি বিলম্বে শূন্য পথগুলো পূরণের জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। অপরদিকে হাসপাতালের রোগীদের ব্যবহারের জন্য শৌচাগার থাকলেও সেখানে নাই লাইটিং দরজা ভাঙ্গা এবং অপরিষ্কার ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 15 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 16 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 20 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক