admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ
সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আওয়ামীলীগের ডেবিলদের গ্রেপ্তারের দাবীতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শত শত নেতা কর্মীদের থানায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।গত রাত ১২টা থেকে রাত ২ট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
এসময় নেতা কর্মীরা তেঁতুলিয়া মডেল থানা ঘেড়ার করে আগামী ২৪ ঘন্টার মধ্যে রাতের ভোটে নির্বাচীত নাইমুজ্জামান মুক্তা তার স্ত্রী মেজর কাজী মৌসুমী শুসুর কাজী মাহামুবুর রহমান,কাজী মাহামুদুর রহমান ডাবলু,কাজী আনিছুর রহমান সহ আওয়ামীলীগের ডেবিলদের গ্রেপ্তারের জোর দাবী জানান।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন,সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল হাসান লাবু বক্তারা বলেন,গত ১৭ বছর তেঁতুলিয়া উপজেলার মানুষের উপর যুলুম নির্যাতন জমি দখল চাকরি বানিজ্য সহ লুটতরাজ করে কোটি কোটি টাকার পাহাড় জমা করে রাজারহালে দিন কাটাচ্ছে অথচ দীর্ঘ ১১ মাসেও তেঁতুলিয়া থানা পুুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি আজ তারা তেঁতুলিয়ায় কেক কেটে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছে।
এবং শ্রমিকদের মাঝে গোস্ত খেচুরি বিলি করছে। জুলাই ২৪ আন্দলনের পর অন্তরবর্তী কালিন সরকার আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার পর কার ছত্রছাহায় এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছে জনগন তা জানতে চায় ।
পুলিশের ভুমিকা নিয়ের প্রশ্ন তুলেন বক্তারা।এরই প্রেক্ষিতে আগামী ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীদেও গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হলে রাজপথ অবরোধ সহ কঠর কর্মসূচি পালন করা হবে। তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ মুসা মিয়া আওয়ামী ডেবিলদের গ্রেপ্তারের আস্বাস দিলে নেতা কর্মীরা অবরোধ তুলে নেন।