হোম
অপরাধ

তাহিরপুরে বেপরোয়া মাটিকাটা সিন্ডিকেটের সদস্যরা,সড়কে দূর্ভোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসাইন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রায় সব জায়গায় স্কেভেটর দিয়ে মাটিকাটা সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠছে। প্রশাসনের চোখ ধুলো দিয়ে দিন-রাত ফসলি জমি এবং নদীর মাটি কেটে তা মাহিন্দ্রা ট্রাক্টর গাড়িতে করে নিয়ে বিভিন্ন জায়গা ভরাট করতে বিক্রি করছে। অপর দিকে চরম দুর্ভোগের শিকার হচ্ছে চলাচলকারী মানুষ জন।

এই চক্রের বিরুদ্ধে রহস্যজনক কারণে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাটিকাটা সিন্ডিকেটের সদস্যরা দাপটের সাথেই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে। অবস্থা দেখে মনে হচ্ছে মাটিকাটা দস্যুদের কাছে তারা অসহায়।

এলাকাবাসীর অভিযোগ,কৃষির জমি টপসয়েল ও নদীর মাটি কেটেছে মাটি দস্যুরা। এ সিন্ডিকেটের সদস্যদের কেউ কেউ গত ৫ই আগস্টের পর দল পরিবর্তন করে প্রভাবশালী রাজনৈতিক দলের কথিত নেতাকর্মীদের সাথে একাট্টা হয়ে পুনরায় মাটি কেটে যাচ্ছে। ফসলি জমির টপসয়েল কাটার পাশাপাশি উপজেলার নদীর মাটি কেটে বিক্রি করছে। মাটি কাটা সিন্ডিকেটের লোকজনের ভয়ে এলাকার কেউ কিছু বলতেও সাহস পায় না। চক্রটি প্রশাসনকে ম্যানেজ করেই মাটি কাটছে।

খোঁজ নিয়ে জানা যায়,উপজেলার ৭টি ইউনিয়ন মাটিকাটা সিন্ডিকেট রয়েছে। তারা উপজেলার মাটিয়ান ও শনি হাওর থেকে ফসলি জমির মাটি কেটে নিয়ে তাহিরপুর-বাদাঘাট সড়কে, তাহিরপুর-আনোয়ারপুর সড়ক,আনোয়ারপুর-ফতেপুর সড়ক সহ বিভিন্ন সড়ক দিয়ে মাহিন্দ্র ট্রাকে করে মাটি পরিবহণ করে বিভিন্ন পুকুর,ডোবা,নতুন বাড়ির জায়গায় মাটি ভরাট এবং নিচু জমি ভরাট করছে মাটি দস্যুরা।

এদিকে,মাটি বহনকারী ট্রাক্টর ও অন্যান্য গাড়ি থেকে মাটি পড়ে সড়ক ধূলিময় হওয়ায় যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা।সড়ককে ফাটল ও ভেঙে যাচ্ছে। পিচ রাস্তায় রাস্তায় থোপ ঘোপ মাটি পড়ে আছে এতে ধূলা-বালুর কারণে পথচারীদের সর্দি,কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগতে হচ্ছে। পাশাপাশি মাটি পড়ে সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় হঠাৎ ছিটেফোটা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে এসব রাস্তায় চলাচল চরম ঝুঁঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষক জানান,দেশের পটপরিবর্তনে মনে করেছিলাম, হয়তো আর বেপরোয়াভাবে নদী কিংবা কৃষিজমির মাটিকাটা হবে না। কিন্তু এখন দেখছি,আগের চেয়ে অনেক বেশি মাটিকাটা শুরু হয়েছে। প্রশাসনের গতিবিধি দেখে মনে হচ্ছে,তারাও মাটি দস্যুদেরকে ভয় পাচ্ছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম জানিয়েছেন,মাটিকাটা ব্যক্তিদের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে কিংবা তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 8 minutes আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 40 minutes আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 16 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 18 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 22 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক