হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও’য়ের রুহিয়ায় ঢাকা ফেরত যুবকের বাড়িতে লাল পতাকাওড়ানোর এক ঘন্টার মধ্যে অপসারণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২০ ৫:৫৬ অপরাহ্ণ

Thakaurgaon-korona-mknewsbd

ফাইল ছবি

ফিরোজ সুলতান, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি এবং লাল পতাকা ওড়ানোর এক ঘন্টার মধ্যে তা অপসারণ করে ফেলেছে ঢাকা ফেরত যুবক।শুধু তাই নয়,লাল ঝান্ডা ওড়ানো চেয়ারম্যান মেম্বার সহ অন্যান্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ওই যুবকের মা।ঠাকুরগাও সদর উপজেলার রুহিয়া থানার পশ্চিম কুজিশহর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শিমুল, ঢাকার ডেমরা এলাকায় একটি গার্মেন্টস এ কাজ করতো।করোনা ভাইরাসের কারণে বেশিরভাগ গার্মেন্টস বন্ধ হয়ে গেলে ০৮এপ্রিল (বুধবার) শিমুল বাড়িতে আসে।এ ঘটনা জানাজানি হলে শুক্রবার দুপুরে রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা,ইউপি সদস্য জয়নাল আবেদীন (সালোয়ার) হোসেন,থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ গ্রাম পুলিশের একটি দল ওই বাড়িতে যায় এবং ওই যুবককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ জারি করে।সেই সাথে এলাকার মানুষকে সাবধানে থাকতে তাদের বাড়ির গেটে লাল ঝান্ডা উড়িয়ে দেয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

হোম কোয়ারাইন্টাইনে থাকার নির্দেশনা জারির এক ঘন্টার মাথায় বেলা দেড়টায় ওই যুবক বাঁশের মাথায় লাগানো লাল ঝান্ডা অপসারণ করে ফেলে দেয় এবং চেয়ারম্যান মেম্বার সহ অন্যান্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ ব্যাপারে ইউপি সদস্য জয়নাল আবেদীন (সালোয়ার হোসেন) জানান,শিমুল বাড়িতে আসার পরদিনই খবর পেয়ে আমরা তাকে সাবধান করি এবং বাইরে বের না হতে অনুরোধ জানাই।কিন্তু তার মা রমিশা বেগম বেপরোয়া স্বভাবের হওয়ায় তারা তাদের ইচ্ছেমতো বেড়াবেন বলে প্রকাশ করে। ২য় বার ইউপি চেয়ারম্যান আসেন।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন,ঢাকার ডেমরা ফেরত যুবক শিমুলের বাড়িতে লাল ঝান্ডা ওড়াতে গেলে সে বাঁধা দেয়।

এতে ছাত্রলীগের কর্মীরা ওই যুবকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। রুহিয়া থানার ওসি চিত্ত রন্জন রায় জানান,সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর যেসব ছেলে ঢাকা ও নারায়নগন্জ থেকে এসেছে তাদের মধ্যে এই ছেলেটিও ছিল। সে বাড়ি ফিরে ঘরে না থেকে যেখানে সেখানে ঘুরে বেড়ায়।এমনকি সে কাউকে মানে না বলেও শুনেছি। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশ কিংরা ঢাকা সহ অন্যান্য জেলা হতে আগতদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এলাকার লোকজন যেন ঢাকা ফেরত ওইসব ব্যক্তির বাড়ি সহজে চিনতে পারে সেজন্য লাল ঝান্ডা ওড়ানো হচ্ছে।কোন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে না থেকে ইচ্ছেমতো যেখানে সেখানে ঘুরে বেড়ালে কিংবা লাল পতাকা অপসারণ করে ফেললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 7 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক