admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ
হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে, মরহুম আজিজার রহমান হরিপুর উপজেলা শিক্ষা অফিসার এর প্রয়াণে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিনি ১১/০২/২৪ ইং মৃত্যুবরণ করেন। স্বরণ সভার সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহিদ ইবনে সুলতান। ২৯-২-২০২৪ ইং তারিখ বিকাল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে মরহুম আজিজার রহমানের স্মৃতিচারণের সময়, অনেক শিক্ষক আবেগ আপ্লূত হয়ে কান্নায় ভেঙে পড়েন। মরহুমের বর্ণাঢ্য কর্মময়জীবনসহ বিভিন্ন দিক আলোচনা করা হয়।
কর্মজীবনে দক্ষ ন্যায়পরায়ণ ছিলেন, দীর্ঘ চার বছর ধরে অসুস্থ অবস্থায় তিনি অর্পিত দায়িত্ব পালন করছেন । তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় জন্ম গ্রহণ করেন। ২০১৭ সালে হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। প্রথম কর্মজীবনে সহকারী শিক্ষক হিসেবে দিয়ে চাকুরি শুরু করে, পরবর্তীতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শেষ জীবনে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বরণ সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মো, জিয়াউল হাসান মুকুল চেয়ারম্যান হরিপুর উপজেলা পরিষদ ও সভাপতি, হরিপুর উপজেলা আওয়ামীলীগ, এস এম আলমগীর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মো: আনোয়ার হোসেন, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, মো: মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর উপজেলা শাখা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মুন্জুর আলম,নবনির্বাচিত সভাপতি মো: আলী আকবর ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ শিক্ষক প্রাথমিক সমিতি হরিপুর উপজেলায় শাখা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস,ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||