admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ
নিজস্ব সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ২৩ আগষ্ট জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ¦ মাওলানা মোঃ খলিলুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে সম্প্রতি এমফিল ডিগ্রী অর্জন করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল ইসলামী সমাজ বিনিমার্ণে জুম্মার খুৎবার ভূমিকাঃ পরিপ্রেক্ষিত বাংলাদেশ।
তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন একই বিশ^বিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান। তাঁর এই ডিগ্রী অর্জনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও মহলের ব্যক্তিগণ।
উল্লেখ্য, আলহাজ¦ মাওলানা মোঃ খলিলুর রহমান ১৯৯৫ সালে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ছারছীনা আলীয়া মাদরাসা হতে হাদীস বিভাগে প্রথম ও তাফসির বিভাগ হতে প্রথম শ্রেনী অর্জন করেন।
এরপর ২০০৮সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রীতে প্রথম শ্রেনীতে ১৯তম স্থান ও মাষ্টার্স এ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার খোশবাজার এস.ডি . কামিল মাদরাসায় হেড মুহাদ্দিস ও ঠাকুরগাঁও শহরের কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম ও খতীব হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।