হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা টোল কম দেওয়ায় চালককে মারধর।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুলাই, ২০২২ ১১:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ হুমায়ুন কবির রেজা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে ১০ টাকা টোল কম দেয়ায় এক নসিমন চালক ও এক গরুর ব্যাপারিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার(৭ জুলাই) পৌর শহরের রোড বালিয়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- গরুর ব্যাপারি শহিদুল ইসলাম ও নসিমনের চালক জহিরুল ইসলাম। তাদের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়। সরেজমিনে দেখা গেছে, ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন একই রশিদে মালিক ও শ্রমিক যৌথ কল্যাণ ও টার্মিনাল উন্নয়নের নামে ৩০ টাকা করে টোল আদায় করছে।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, বালিয়াডাঙ্গী থেকে গরু নিয়ে একটি নসিমন মাদারগঞ্জ হাটে যাচ্ছিলো। বালিয়াডাঙ্গী মোরে ওই সংগঠনের লোকজন টোল আদায় করছিল। ৩০ টাকার জায়গায় ২০ টাকা দেওয়ায় ওরা নসিমনের চাবি খুলে নেয়। এবং উগ্র আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে তারা নসিমন চালক ও গরুর ব্যাপারিকে মারধর করে। জেলা ট্রাক ট্যাংলরি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আসাদুজ্জামান বলেন, টোল আদায়কে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি সেখানে লোক পাঠিয়েছি। তবে নসিমনের চালক টোল না দিয়ে উল্টো আমাদের টোল আদায়কারীর গায়ে হাত দেন। যার কারণে শ্রমিকরা একটু ক্ষুদ্ধ হয়ে যায়। আমি বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, ‘মারধরের ঘটনা আমার জানা নেই। তবে টোল আদায় নিয়ে মারধরের ঘটনা ন্যাক্কার জনক। আমি ঘটনাটা খতিয়ে দেখছি। পৌর শহরের ভেতরে এই সংগঠনের টোল আদায় বৈধতা আছে কিনা তাও জানাতে পারেননি এই পৌর মেয়র।

এদিকে পৌর শহরে যত্রতত্র টোল আদায়কে চাঁদাবাজি হিসেবে দেখছে পৌরবাসী ও সচেতন মহল। এটা সেটা উন্নয়নের নামে এ টোল আদায় বন্ধের দাবি জানিয়েছে তারা। এমনকি অধিকাংশ সাধারণ শ্রমিক এসব টোল দিয়ে বিনিময়ে কোনো সুবিধা পান না বলে জানিয়েছেন কয়েক ডজন চালক।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 7 hours আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 7 hours আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 12 hours আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 18 hours আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 18 hours আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 1 day আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 1 day আগে

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক