admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২০ ১০:৫৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানী উচ্চ বিদ্যালয়ে ৯ জুলাই ১ টা ৩০মি. মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনাকালে কর্মহীন দরীদ্র সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
উক্ত ত্রাণ বিতরণীর সময় উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মি. নূর কুতুবুল আলম ও হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম সাত্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন – হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান – মি. জিয়াউল হাসান মুকুল, ভাইস চেয়ারম্যান – আব্দুল কাইয়ুম পুষ্প, ২ নং আমগাঁও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার, ৩ নং বকুয়া ইউপি চেয়ারম্যান – আবুল কাশেম বর্ষা সহ যাদুরানী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ২ নং ইউপি সচিব, উদ্যোক্তা, মেম্বার, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই করোনাকালীন সময়ে ত্রাণের পাশাপাশি সুবিধাবঞ্চিতদের করোনায় সচেতনতা আলোচনা সহ উপজেলা পরিষদের অর্থায়নে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের হাতে তৈরি একটি করে তিন স্তর বিশিষ্ট মাস্ক সরবরাহ করা হয়।