হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে শিল্পায়ন ও সম্ভাবনময় বিভিন্ন প্রতিষ্ঠানের নানা সমস্যা!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা একটি সম্ভাবনাময় জনপদ। এ জনপদে রয়েছে বেশ কয়েকটি ছোট, মাঝারী, বড় শিল্প প্রতিষ্ঠান। এ সকল প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে নানা রকম প্রতিবন্ধকতা ও সমস্যা নিয়ে চলছে। দেশ ও দেশের বাহিরে জেলার পরিচিতি ও কৃষিভিত্তিক অর্থনীতিতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের রয়েছে গুরুত্বপুর্ন ভূমিকা।

এ সকল প্রতিষ্ঠানে একদিকে যেমন হাজারও মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তেমনি এ সকল প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পন্য ও সেবা দেশ ও দেশের বাহিরে রপ্তানী করে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তবে এ সকল শিল্প প্রতিষ্ঠানের বিপরীতে বিভিন্ন সিন্ডিকেট চক্র সক্রিয় রয়েছে। যাদের কাজ হলো শিল্পায়নকে বাধাগ্রস্থ করা। গুরুত্বপুর্ন শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ঠাকুরগাঁও চিনিকল, রেশম কারখানা, কোর্ল্ড ষ্টোরেজ ও আলু শিল্প, সবুজ বিপ্লব চা বাগান, বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও, বিসিক শিল্প নগরী, বিসিক খাদ্য প্রক্রিয়াজতকরণ অঞ্চল, কাজী ফার্মস গ্রুপ। ঠাকুরগাঁও চিনিকল- শহরের অদূরে রোড এলাকায় ১৯৫৬ সালে ঠাকুরগাঁও জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।

বিগত ৬৪ বছর ধরে এই কারখানায় উৎপাদন চালু রয়েছে। রেশম কারখানা- ১৯৭৫–৭৬ সালে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস গোবিন্দনগর এলাকায় ৩ দশমিক ৩৪ একর জমির উপর কারখানাটি স্থাপন করে। ২০০২ সালে কারখানাটি বন্ধ হয়ে সে অবস্থায় রয়েছে। শুরু থেকেই সেখানে ২ শতাধিক শ্রমিক নিয়মিত কাজ করতেন। কারখানা বন্ধ হওয়ার পর শ্রমিকেরা পেশা পরিবর্তন করেন। কিন্তু বর্তমান সরকার পুনরায় কারখানাটি সচল করার সিদ্ধান্ত নেয়। কোর্ল্ড ষ্টোরেজ ও আলু শিল্প – এক সময় ঠাকুরগাঁও জেলার।

কোল্ড ষ্টোরেজ ছিল না। ঐ সময় ঠাকুরগাঁও জেলার কৃষকেরা তেমন একটা আলু চাষ করতো না। পরবর্তিতে বেশ কয়েকটি কোল্ড ষ্টোরেজের কারনে আলু উৎপাদন দিনে দিনে বেড়েই চলেছে। ঠাকুরগাঁও জেলায় বর্তমানে প্রায় ১৮টি কোল্ড ষ্টোরেজের বদৌলতে আলু চাষীর সংখ্যা বেড়েছে। ঠাকুরগাঁও জেলার আলু দেশের বিভিন্ন স্থানে রপ্তানী হচ্ছে। এতে করে কোল্ড ষ্টোরেজ গুলিতে হাজারও মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সেখানে আলুর পাশাপাশি অন্যান্য ফসলও ষ্টোর করার ফলে অসময়ে ঐ সকল ফসল জনসাধারণের অনেক কাজে আসে। বলতে গেলে বর্তমানে এটি ঠাকুরগাঁও জেলার প্রধান শিল্পে পরিনত হয়েছে। তবে আলু, কোল্ড ষ্টোরেজকে নিয়েও সিন্ডিকেট চক্র পেছনে লেগেই রয়েছে।

এ চক্রের কাজই হচ্ছে শিল্পায়নকে বাধাগ্রস্থ করা। নিজেদের স্বার্থ রক্ষার জন্য শিল্পের মালিকদের কাছ থেকে সুযোগ-সুবিধা গ্রহন করা। একটু এদিক-ওদিন হলে আবার ওই চক্রটি বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে আলু ও কোল্ড ষ্টোরেজের মালিকদের বিপদে ফেলতে সদা প্রস্তুত রয়েছে। তার পরও এ শিল্পের বদৌলতে ঠাকুরগাঁও জেলার আলূ চাষীরা তাদের উৎপাদিত পন্যের ন্যার্য্য মূল্য পাচ্ছেন এবং সাধারণ মানুষজন এই ফসল স্বল্প মূল্যে পাবেন এমনটাই প্রত্যাশা সবার। য়সবুজ বিপ্লব চা শিল্প — ঠাকুরগাঁও জেলার বানিজ্যিক উদ্দেশ্যে চায়ের বাগান করছে কৃষকেরা। ১৯৯৯ সালে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের তৎকালীন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুল আহসানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল জেলার রানীশংকৈল, বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী জমির মাটির গুনাগুন পরীক্ষা করে। পরে ঐ মাটি চা চাষের জন্য অত্যন্ত উপযোগী বলে জানালে বানিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। পরে চা শিল্পের উন্নয়নে গ্রিনফিল্ড টি এস্টেট কোম্পানী নিজ উদ্যোগে একটি চা ফ্যাক্টরী স্থাপন করেন।  ২০১০-১১ অর্থবছর থেকে চা উৎপাদনের চুড়ান্তভাবে কাজ শুরু করে কোম্পানীটি। ইএসডিও– ঠাকুরগাঁও জেলার শিল্পায়নে বেসরকারী এ উন্নয়ন সংস্থা ইএসডিও’র রয়েছে গুরুত্বপুর্ন ভূমিকা। এ সংস্থাটি ১৯৮৮ সালে দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে যাত্রা শুরু করে। এটি বর্তমানে একটি জনগনকেন্দ্রিক সংগঠনে পরিনত হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কর্মসূচী বাস্তবায়নের ফলে হাজারও মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারীদের ক্ষমতায়নে এ সংস্থা ইতোমধ্যে সুনাম কুড়িয়েছে দেশ-বিদেশে। ৪৯টি জেলার অধিনে ২৮৩টি উপজেলা জুড়ে কাজ করছে সংস্থাটি। যার প্রধান কার্যালয় ঠাকুরগাঁও জেলা শহরে।

বিসিক শিল্প নগরী -১৯৮৭ সালে জেলাকে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য স্থাপনের পর থেকেই জমে উঠেছে নগরীটি। বর্তমানে সেখানে কোন প্লট ফাকা নেই। নতুনকরে জেলার খাদ্যজাত পন্য সামগ্রীর প্রক্রিয়ার বিষয় চিন্তা করে বিসিক খাদ্য প্রক্রিয়াজতকরণ অঞ্চল প্রতিষ্ঠা হচ্ছে। প্রকল্পটি একনেকে পাশ হওয়ার পর থেকে কার্যক্রম ধীরে ধীরে এগিয়ে যাওয়ায় এ অঞ্চলের খাদ্য প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িতরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। কাজী ফার্মস – ঠাকুরগাঁও জেলায় কাজীর রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।  এ অঞ্চলের ভুট্টা চাষীরা এ প্রতিষ্ঠানের ফলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ফিড মিল, বড় বড় মুগরীর ফার্মগুলিতে ঠাকুরগাঁও জেলার হাজারও মানুষের কর্মসংস্থার সৃষ্টি হলেও সিন্ডিকেট পাটির দখলে পরে প্রতিষ্ঠানটি। পরে বেশ কয়েকটি মুরগীর ফার্মে নিজেদের ভাগ বসাতে চান সিন্ডিকেট পাটির সদস্যরা।

এ সময় সিন্ডিকেট পার্টির সদস্যদের অত্যচারে ঠাকুরগাঁও জেলার প্রধান কার্যালয় ও কয়েকটি বড় বড় মুরগীর ফার্ম ঠাকুরগাঁও জেলা থেকে সরিয়ে নেয় কোম্পানীটি। শেষে বলা যায়, এ সকল সিন্ডিকেটের ফলে প্রতি বছর অনেক আলু চাষী, কোল্ড ষ্টোরেজ শিল্প, ভুট্টা চাষী ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ১৯৯৬ সালে ইপিজেড ঠাকুরগাঁও জেলায় করার সিদ্ধান্ত হলেও কিন্তু উশৃংখল মানুষ হতে দেয়নি, ফলে ইপিজেডটি নীলফামারী জেলায় স্থাপন করা হয়। তারাই আজকে কোল্ড ষ্টোরেজ শিল্পের পেছনে কাজ করছে এবং এ শিল্প তথা আলু চাষীকে ধ্বংস করার জন্য উঠেপরে লেগেই রয়েছে। এ অবস্থা চলতে থাকলে জেলায় নতুন করে কোন শিল্প বিনিয়োগে কেউ উৎসাহিত হবেন না বলে আশংকা প্রকাশ করছেন উদ্যোক্তারা। তার পরও কৃষি বৈজ্ঞানিক চেতনার আলোয় উদ্ভাসিত হবে ঠাকুরগাঁও জেলা এবং কৃষি ও শিল্পে উন্নয়নে সমৃদ্ধ হবে ঠাকুরগাঁও জেলা এই প্রত্যাশা

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 4 hours আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 10 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 11 hours আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 1 day আগে

ফরিদপুরের মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার।
খুলনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে নদীর চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের দাবীতে নৌ ধর্মঘটের ডাক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা,ড্রেজার মেশিন আটক।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে খাল খননের বর্ধিত টাকা সরকারি কোষাগারে জমা করলেন উপজেলা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক