হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে নিম্নমানের ইটে রাস্তা তৈরি সাংবাদিককে দেখে নেয়ার হুমকি ঠিকাদারের।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জুলাই, ২০২২ ১২:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নিম্নমানের ইটে রাস্তা তৈরির করার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে ফোন করে বাজে ভাষায় গালমন্দের পর দেখে নেয়ার হুমকি দেন ঠাকুরগাঁওয়ের এক ঠিকাদার। পরবর্তিতে সেই অডিও রেকর্ডটি ছড়িয়ে পরলে জেলার গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তবে নির্মাণ কাজে অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী।
সরজমিনে গিয়ে দেখা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নের পালপাড়া গ্রামের প্রায় ১ কিলোমিটার রাস্তার কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এসময় পঁচা ও নিম্নমানের ইট বিছানো হয় সড়কের । ট্রাক্টরে করে আনা ইটের খোয়ার বিপরীতে ফেলা হয় রাবিস। তড়িখড়ি করে কাজ শেষ করার চেস্টায় শ্রমিকরা।

নিম্নমানের ইট দিয়ে কাজ চলমান রাখায় স্থানীয়রা গনমাধ্যমকর্মীদের খবর দেয়। এসময় কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে চিত্র ধারন করতে গেলে বাঁধা দেয় ঠিকাদারের লোকজন। বাধাঁ উপেক্ষা করে চিত্র ধারনের পর ফিরে আসলে কাজের দায়িত্বে থাকা ঠিকাদার মুরাদ হোসেন সংবাদকর্মী কুঞ্জ পালকে ফোন করে গালমন্দের পর দেখে নেয়ার হুমকি দেন। ঠিকাদার মুরাদ হোসেনের গালমন্দ ও হুমকি দেয়া অডিও রেকর্ড থেকে শোনা যায়, কুঞ্জপাল তোর বাসা কথায়, তোকে দেখা করতে বলছিলাম, তুই আমাকে চিনিস আমি চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ঠাকুরগাঁও জেলার আট বছর থেকে।

রমেশ কাকা (এমপি) আমাকে ছেলে মত মানে। টিটো দত্ত (উপজেলা চেয়ারম্যান) আমার বন্ধু। আমি ভাটা সমিতির সভাপতি। তুই আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করছিস। তোর থেকে বড় সাংবাদিক জন্ম দেই। রাতে আবার ধংস করি। তুই মনে করিস না আমি ভেসে আসছি। তুই পত্রিকায় দিবি কি হবে। সারা বাংলাদেশে এভাবেই কাজ চলছে। চেম্বার ও ভাটা সমিতিতে ভোটে হয়েছি রমেশ বাবু (এমপি) আমাকে আটকাতে পারেনি। এছাড়াও তিনি বলেন কর কত নিউজ করবি তাকে দেখে নিবো। পাঁচ মিনিট নয় সেকেন্ডে অডিওতে আরো অভন্দ্র ভাষায় কথা বলেন ঠিকাদার। আর এমন অডিওটি জেলার গণমাধ্যমকর্মীদের কাছে ছড়িয়ে পরলে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান বলেন, অডিওটি শুনেছি, একজন ঠিাকাদার ও সমাজের ভদ্র লোক হিসেবে যাকে সবাই চিনে তার কাছ থেকে এমন আচরন কাম্য নয়। নির্মাণ হওয়া কাজ তদন্ত করে ব্যবস্থা নেয়া প্রয়োজন। অনিয়মের অভিযোগের সত্যতা যাচাইয়ে ঠিকাদার মুরাদ হোসেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

জেলা এলজিইডির শাহারুল আলম মন্ডল জানান, এলজিইডির তত্বাবধানে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালের ডিসেম্বরে কাজটি নির্মানের দায়িত্ব পান ঠিকাদারি প্রতিষ্ঠান (এম এইচ আর আই) যা প্রোপাইটর মুরাদ কাজটি শেষকাল ছিল ২০২২ সালের মে মাসে। কাজটি নির্মানে অনিয়মের অভিযোগ পেয়েছি দ্রæত সময়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, সড়কটিতে ইট বিছানোর পর আট দিনের মাথায় কাজ সমাপ্ত হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 7 hours আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 7 hours আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 12 hours আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 18 hours আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 18 hours আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 1 day আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 1 day আগে

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক