হোম
রংপুর

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা হচ্ছে।

মনসুর আহাম্মেদ,ঠাকুরগাঁও প্রতিনিধি। || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হলো। আমরা প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে আলোচনা করেছি।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপতালের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। আপনাদের জন্য একটি সুখবর দিতে চাই, সেটি হলো, আমাদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি এখন ৬শ শয্যায় রুপান্তর করা হবে। আমরা হয়তো আর কিছুদিনের মধ্যে ৬শ শয্যা হাসপাতালের জন্য চিকিৎসক, টেকনিশিয়ান, যন্ত্রপাতি, ঔষধ এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগের প্রক্রিয়া চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো।

তিনি সোমবার সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের এখানে কিছু সমস্যাও বিদ্যমান। সেগুলোর মধ্যে এখানে রোগীর সংখ্যা অনেক বেশি। ২৫০ শয্যা হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় ৬শ রোগী ভর্তি হয় ফলে এত বেশি রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হয়। এক্ষেত্রে আজও প্রায় ৬৩০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে বর্তমানে ৮৪ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে ডাক্তার রয়েছেন মাত্র ৪৫ জন।

ফলে এত বেশি সংখ্যক রোগীকে সেবা দেওয়াও কষ্টকর হয়ে পরে। এখানে প্রায় ৩৩ জন মেডিকেল অফিসার ঘাটতি রয়েছে। এখানে আরও একটি বড় সমস্যা হলো মেডিকেল বর্জ্য অপসারণ করা। এখানে এটি অপসারনের কোন মেশিন ছিলো না, আমি জিজ্ঞেস করেছি এটির দাম কত? হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এটির দাম প্রায় ৮/৯ লাখ টাকার মতো; আমি বলেছি এই মেশিনটি আমি ২/১ দিনের মধ্যে ব্যবস্থা করে দিবো।

হাসপাতালের বিভিন্ন জরুরী জিনিস প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবচেয়ে বেশি যে দরকার; সেটা হলো আপনাদের সকলের সহযোগিতা। এখানে আরও একটি সমস্যা হলো গরু-ছাগল ঘুরাঘুরি করে। এ কারনে আমরা ইতিমধ্যে ৩০ জন আনসার নিয়োগের পরিকল্পনা নিয়েছি। আমরা চেষ্টা করছি যাতে একটি আধুনিক হাসপাতাল হয়। আমাদের আইসিইউ নেই; প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, এমআরআই মেশিন নেই; এই জিনিসগুলো আদায় করার চেষ্টা করবো।

আমরা এখানে খুব শীঘ্রই স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে আসতে চাই। মেডিকেল কলেজ হাসপাতালের কাজও খুব দ্রুত এগিয়ে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো: বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: ফিরোজ জামান জুয়েল, সিভিল সার্জন ডা: মো: আব্দুর রহমানসহ অন্যান্য চিকিৎসক, হাসপাতাল ব্যবস্থাপনার কমিটির সদস্যবৃন্দ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি।
অপরাধ 20 hours আগে

সিরাজগঞ্জে ভোজ্য তেলের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
আইন-বিচার 1 day আগে

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩১ জনের বিরুদ্ধে ২ মামলা।
রংপুর 2 days আগে

সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদন্ড।
অপরাধ 2 days আগে

পঞ্চগড় জেলা পরিষদে প্রশাসক হিসেবে যোগদান করলেন মজিদ
রংপুর 2 days আগে

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার।
আইন-বিচার 3 days আগে

মামলা প্রত্যাহারের দাবিতে নোচনাহারে আম ব্যবসায়ীদের সড়ক অবরোধ।
আইন-বিচার 3 days আগে

মধ্যনগরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায়
অপরাধ 3 days আগে

চিরিরবন্দরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত।
আন্তর্জাতিক 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক