হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজির চাল বিতরণে অসচ্ছল অসহায় পরিবার বাদ পড়ছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়নে ১০ টাকা কেজির চাল বিতরণে সচ্ছল পরিবারকে সুবিধা দিতে গিয়ে তালিকা থেকে বাদ পড়েছে অনেক অসচ্ছল ও অসহায় পরিবার। মঙ্গলবার (৯ আগস্ট) ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে সরকারের খাদ্য কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি চালের আগের কার্ডধারী ২শ জনেরও বেশি সুবিধাভোগীর নাম বাদ দিয়েছেন চেয়ারম্যান।

এ অভিযোগ করেছেন ইউনিয়নের বাদপড়া সুবিধাভোগীরা। যাদের মধ্যে রয়েছেন শ্রমিক, মজুর, প্রতিবন্ধী ও বিধবা নারীও। দেখা যায়, নতুন তালিকায় থাকা তপন নামক সুবিধাভোগীর বসবাস ছাদপিটা ফাউন্ডেশনের বাড়িতে। নিজের বড় ব্যবসা থাকার কথা নিজ মুখেই বেশ গর্বের সাথে স্বীকার করেন তিনি। এছাড়াও তালিকার অনেক সুবিধাভোগী নিয়ম বহির্ভূতভাবে সরকারের খাদ্য কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি চালর সুবিধা ভোগ করছে।

এই বিষয়ে শীবগঞ্জ বাজারে দলবদ্ধভাবে অভিযোগ করেছেন চাতাল শ্রমিক শহিদুল ইসলাম, মজুর শাহেদ আলী, মামুন, বাসুদেব সহ অনেকে। এছাড়াও অভিযোগ রয়েছে প্রতিবন্ধী সুমনের পরিবারেরও। চাতাল শ্রমিক শহিদুল ইসলাম বলেন, ৬ মাসের বেশি সময় ধরে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজির চাল কিনে আসছি। এবারে নতুন তালিকায় আমার নাম বাদ দিয়েছে। বলেছে আর চাল দিবে না। কার্ডটাও নিয়ে রেখে দিয়েছে। তিনি বলেন, রোদে পুড়ে চাতালে কাজ করে ৪শ টাকা পাই। আবার প্রতিদিন কাজ হয় না। আমাকে যদি চেয়ারম্যান বিত্তবান বলেন, তাহলে আমার কিছু করার নাই। মজুর শাহেদ আলী। এ বৃদ্ধ জানালেন, এর আগেও তাকে সহ অনেক গরীব মানুষের নাম বাদ দিয়েছিলো। তখন তারা চেয়ারম্যানের প্রতি চাপ সৃষ্টি করে নামগুলো বহাল রেখেছিলেন। কয়েকমাস বাদে আবারও নাম বাদ দিয়েছে। তিনি বলেন, আমরা গরীব মানুষ। প্রতিমাসে অন্তত চালে কিছুটা সাশ্রয় হতো। এখন আর সেটাও পাবো না। এটা আমাদের প্রতি চেয়ারম্যানের জুলুম।

আলমামুন বলেন, আমরা কি অপরাধ করেছি। যদি গরীবের সংখ্যা কম হয় তবে বরাদ্দ বাড়িয়ে আনতে পারতেন চেয়ারম্যান। আমাদের বঞ্চিত করে তিনি যা করেছেন, তা নিয়মের মধ্যে পড়ে কিনা আমার জানা নাই। আমি দাবি রাখছি যেন চেয়ারম্যান এই দুই শতাধিক গরীব মানুষের কার্ড ফিরিয়ে দেন। প্রতিবন্ধী সুমনের পরিবারের একজন বলেন, আমাদের কার্ড ছিলো। ১০ টাকা কেজি চাল সংগ্রহ করতাম। কিন্তু আমাদের প্রতিবন্ধী সুমনের কার্ডটাও রেখে দিয়ে নাম বাতিল করা হয়েছে। শুনেছি আমরা আর চাল পাবো না। চেয়ারম্যানের এমন কর্মকান্ডে বিস্তর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। নাম না প্রকাশের শর্তে এক রাইসমিল ব্যবসায়ী বলেন, আমার চাতালে কাজ করেন গরীব মানুষরা।

প্রতিদিন কাজও থাকে না। তাদেরকে বিত্তবান বলে কার্ড বাতিল করে তার নির্বাচনী কর্মীদের তালিকাভুক্ত করেছেন তিনি। এছাড়াও দলীয় নেতাকর্মীদের কার্ড করে দিয়েছেন। এমন মন মানসিকতার একজন চেয়ারম্যানের নিজেকে জনগণের সেবক দাবি করাটা অযৌক্তিক। জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ বলেন- নির্দেশনা মোতাবেক যারা সচ্ছল, যারা ভিজিডি সুবিধা পায় এবং যারা মারা গেছেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তবে ভুল করে কিছু বিত্তবান এই তালিকায় আসতে পারে। এটা দ্রুতই সমাধান করা হবে। এ বিষয়ে ইউএনও আবু তাহের মো. শাসুজ্জামান বলেন, আমরা চাই সরকারের দেওয়া সুবিধায় অসচ্ছল ব্যক্তিরা যেন অগ্রাধিকার পান। ভোক্তাদের নতুন তালিকা হালনাগাদের সময় কোন অসচ্ছল ব্যক্তি বাদ পড়ে গেলে বা সচ্ছল পরিবারের নাম যোগ হলে তা সংশোধনের সুযোগ রয়েছে ৷

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 4 hours আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 10 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 10 hours আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 1 day আগে

ফরিদপুরের মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার।
খুলনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে নদীর চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের দাবীতে নৌ ধর্মঘটের ডাক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা,ড্রেজার মেশিন আটক।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে খাল খননের বর্ধিত টাকা সরকারি কোষাগারে জমা করলেন উপজেলা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক