হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে মাদ্রারাসার কমিটি গঠন ও নিয়োগ বাণ্যিজ্যের অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় একটি দাখিল মাদ্রাসায় অবৈধভাবে গোপনে ম্যানেজিং কমিটি গঠন ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ঘটনাটি বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের ধনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার। অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠন ও নিয়োগ বাণিজ্যের ঘটনায় চলতি বছরের গত ১৬ ফেব্রুয়ারী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা আলাউল কবির।

এই অভিযোগ পত্রে ৬৫ জন স্থানীয় বাসিন্দার স্বাক্ষর রয়েছে। অভিযোগে বলা হয়, গ্রামবাসীর অনেক দাতার অংশীদারিত্বের মাধ্যমে ১৯৬৩ সালে ধনতলা ইসলামিয়া দাখিল মাদরাসাটি স্থাপিত হয়। এরপর থেকে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করার পর কাজ করছিলেন। সর্বশেষ ২০১৪ সালে নজরুল ইসলাম সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আজ অবধি অপকৌশলের মাধ্যমে নজরুল ইসলাম ঐ মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ করা হয়। অভিযোগ আরও বলা হয়, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলামকে ম্যানেজ করে সভাপতি নজরুল ইসলাম ঐ পদটি দখল করে একক কর্তৃত্ব চলাচ্ছেন।

ঐ মাদ্রাসায় সুপারিনটেনডেন্ট ও সভাপতি যোগসাজশে ২০২১ সালে ২ জন কর্মচারী দুর্নীতি ও বাণিজ্যের করে নিয়োগও দিয়েছেন। এছাড়াও সভাপতি তার ছোট ভাইয়ের স্ত্রীকে ও সুপারিনটেনডেন্ট তার বোনের ছেলে ভাগিনাকে নিয়োগ দিয়েছেন। এদিকে কমিটির মেয়াদ শেষ হওয়ার পর মাদ্রাসায় নতুন কমিটি গঠনের জন্য চলতি বছরের গত জানুয়ারি মাসে বিধি বহির্ভুতভাবে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের সম্মতি ও ভোট ছাড়াই গোপনে একটি পকেট কমিটি গঠন করে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধিনে প্রেরণ করেছেন সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম ও সভাপতি নজরুল ইসলাম।

এরআগেও গোপনে কমিটি গঠন করা হলে গত ২০২০ সালের ০৩ মার্চ স্থানীয় ও অভিভাবকেরা বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে। মাদ্রাসায় অবৈধ পন্থায় ম্যানেজিং কমিটি গঠন ও নিয়োগ বাণিজ্যের কারণে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দীন বলেন, সভাপতি হওয়ার পর সুপারিনটেনডেন্টকে ম্যানেজ করে মাদ্রাসায় একক কর্তৃত্ব তৈরি করেছে নজরুল ইসলাম। সরকারের নিময়বহির্ভুতভাবে গোপনে কমিটি গঠন করে সেটি বোর্ডে পাঠানো হয়েছে। আমরা এই অবৈধ কমিটি মানি না। আমরা চাই সরকারের নিয়ম অনুযায়ী ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হোক। মাদ্রাসা বোর্ডে অভিযোগকারী আলাউল কবির বলেন, কমিটি গঠন, নিয়োগ বাণিজ্যসহ মাদ্রাসার বিভিন্ন বিষয়বস্তু মাদ্রাসার সভাপতি নজরুল ইসলাম ও সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলামকে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। কিন্তু তারা আমাদের কথার কর্ণপাত করছে না; নিজের ইচ্ছে মত যা ইচ্ছে তাই করছে। অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য করছে এবং গোপনে পকেট কমিটি গঠন করার পায়তারা করছে।

এতে করে মাদ্রাসাটিতে শিক্ষার মান খারাপের পথে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছি। আমিসহ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের দাবি- সরকারের নীতিমালা ও নিয়ম অনুযায়ী মাদ্রাসাটির সকল কার্যক্রম পরিচালিত হোক। ধনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী মাদ্রাসার সকল কার্যক্রম সম্পাদিত হচ্ছে। এছাড়া আমি আর আপনাদেরকে কিছু বলতে পারবো না এবং আমি কোন তথ্য দিতে পারবো না। মাদ্রাসার সভাপতি নজরুল ইসলাম বলেন, সভাপতি হওয়ার পর আমি মাদ্রাসার অনেক উন্নয়ন কাজ করেছি। আর এতে একটি পক্ষের সহ্য হচ্ছে না। আর এখানে অর্থের বিনিময়ে কোন নিয়োগ বাণিজ্য হয়নি। এমনকি ম্যানেজিং কমিটি গঠনের জন্য নিময় অনুযায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তফসীল ঘোষণা করেছিলেন; আমি সভাপতি পদে মনোনয়নপত্র ক্রয় করেছি। কিন্তু প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় কমিটি গঠন করে সেই তালিকা বোর্ডে পাঠানো হয়েছে। আর এখন যারা অভিযোগ করছে সেগুলো মিথ্যে, সেসব অভিযোগের সত্যতা নেই।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী তফসীল ঘোষণার পর ধনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এখানে কোন ধরনের অনিয়ম করা হয়নি। আর শিক্ষক নিয়োগে বাণিজ্যের বিষয়টি আমার জানা নেই। যেহেতু বোর্ডে অভিযোগ দেয়া হয়েছে, এখন বোর্ড নির্দেশনা দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 5 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 17 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 18 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 22 hours আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 22 hours আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 22 hours আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক