admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলার রহিমানপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট”র উদ্বোধন করা হয়। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর কাব ও লাইব্রেরি মাঠ প্রাঙ্গনে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। রহিমাপুর এম.সি.এল ফুটবল একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মথুরাপুর কাব ও লাইব্রেরির সভাপতি মো: আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, রহিমানপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা প্রমুখ।
উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ডি.কে.এস.পি টিম ৫-০ গোলে ঠাকুরগাঁও রানীশংকৈল ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন হাসানুজ্জামান বিপ্লব। সহকারী পরিচালক ছিলেন মো: দারুল, জয়নাল আবেদীন ও মনিরুল হক। খেলা চলাকালীন দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত। বিশেষ করে মহিলা দর্শক নজর কাড়ে। ধারা বর্ণনা করেন বীরগঞ্জের স্বনামধন্য ধারাভাষ্যকার তরিকুল ইসলাম তপু। উল্লেখ্য, টুর্নামেন্টে ২ টি গ্রুপে মোট ৮টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলে:-উদ্বোধনীর ২টিম,পঞ্চগড় মিরগড় ফুটবল একাডেমী, নীলফামারী এ.আর রহমান একাডেমী, ঠাকুরগাঁও এম.সি.এল. ফুটবল একাডেমী, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা একাদশ, দিনাজপুর সেতাবগঞ্জ স্পোর্টিং কাব ও দিনাজপুর জেলার বীরগঞ্জ সলিডারিটি কাব।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||