হোম
নির্বাচিত কলাম

ঝুমুর তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা ঝুমুর বরখাস্ত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০১৯ ৯:২২ পূর্বাহ্ণ

mp-wife-mknewsbd

ফাইল ছবি

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপির দ্বিতীয় স্ত্রী শিক্ষিকা তানভী ঝুমুরকে অবশেষে বরখাস্ত করা হয়েছে। গত ১০ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন তানভী ঝুমুর। কিন্তু বিদ্যালয়ে উপস্থিত না থেকেও বেতন ঠিকই তুলে নিচ্ছিলেন এই শিক্ষিকা। এমন অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে তাকে বরখাস্ত করা হয়। শুক্রবার বিকেল ৩টা ২৫ মিনিটে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. জিলস্নুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সহকারী শিক্ষক তানভী ঝুমুরকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে তানভী ঝুমুর-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ে জরুরিপত্র প্রেরণ করা হয়। ঝুমুর তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিয়োগ পান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এমপি রতনের প্রভাবে ও তদবির করিয়ে তিনি ডেপুটেশনে আসেন সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, অসুস্থতাজনিত কারণ দেখিয়ে মাত্র এক দিনের ছুটি নিয়েছিলেন তানভী ঝুমুর। অথচ এরপর থেকে গত ১০ মাস ধরে বিদ্যালয়ে আসেননি এই শিক্ষিকা। অনুপস্থিত থেকেও কীভাবে নিয়মিত বেতন নিয়ে যাচ্ছেন এ শিক্ষিকা সে বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েক সদস্য জানিয়েছেন, এমপির স্ত্রী হওয়ায় এ বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা মুখ খুলতে নারাজ।

আর এ সুযোগ কাজে লাগিয়েছেন এমপি রতনের দ্বিতীয় স্ত্রী তানভী ঝুমুর। তানভি ঝুমুর এখন কোথায় এমন প্রশ্নের উওর জানা নেই জেলা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্তাদের তেমনি জানেন না সদর উপজেলার তেঘরিয়া ও তাহিরপুরের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও। বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, অতীতের ন্যায় বর্তমানেও সুনামগঞ্জে থাকছেন না তানভী ঝুমুর। কিছুদিন আগেও ঢাকায় ন্যাম ভবনে স্বামী এমপি রতনের ফ্ল্যাটে থাকলেও সেখানেও আপাতত নেই ঝুমুর। ঠিক কতদিন ধরে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিত আছেন তানভী ঝুমুর, প্রশ্নে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমি এই বিদ্যালয়ে এসেছি ছয় মাস হলো। এসে উনাকে পাইনি। তবে উপস্থিতির খাতা দেখে জানতে পারলাম, তানভী ঝুমুর গত ৭ জানুয়ারি এক দিনের ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অনেকবার তাকে ফোন দিয়েছি। তিনি একবারও ফোন রিসিভ করেননি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এ বিষয়ে সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহীম বাবর জানান, ‘উপজেলায় তানভী ঝুমুর নামে কোনো শিক্ষিকা আছেন বলে জানা নেই আমার। এদিকে শিক্ষিকা তানভী ঝুমুরের বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন তুলে নেয়ার বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তাহিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকিকুর রেজা খাঁন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা তানভী ঝুমুর ও তার স্বামী সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বক্তব্য নেয়া যায়নি।

প্রসঙ্গত, তাহিরপুরের দক্ষিণ শ্রীপুরের মৃত আবুল কাশেমের মেয়ে তানভী ঝুমুর। তিনি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে নিয়োগ পান। প্রাথমিক শিক্ষা দপ্তরে তদবির করে তিনি ডেপুটেশনে আসেন সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। চলতি বছরের ৭ জানুয়ারি অসুস্থতাজনিত কারণ দেখিয়ে এক দিনের ছুটি নেন তিনি। কিন্তু এরপর থেকে আর স্কুলে আসেননি তানভী।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 3 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 6 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 6 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 15 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 16 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক