admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:০২ পূর্বাহ্ণ
কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) ঢাকা মহানগর কমিটির আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে মঙ্গলবার। উক্ত অনুষ্ঠানে ঢাকা মহানগর কমিটির সভাপতি শাহ – আলম স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের ১নং সহ-সভাপতি মো. আলমগীর গনী।
এ সময় ঢাকা মহানগর কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদমিনারে ফুল দিয়ে ১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা গেয়াপন করেন। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. আহম্মেদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাব্বী মোল্লা, সদস্য মো. বেল্লাল হোসেনসহ মহানগর কমিটির নেতৃবৃন্দ।