হোম
নির্বাচিত কলাম

জামায়াত ক্ষমতায় আসলে কোন যুবক বেকার থাকবে না সকলের কর্মসংস্থান করা হবে

শামসুল আলম || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুর-২ বিরল বোচাগঞ্জ আসন হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্টির এমপি মনোনীত প্রার্থী এ কে এম আফজালুল আনাম বলেছেন, আপনারা বাংলাদেশের মানুষ জানেন, আল্লাহর অশেষ রহমতে ২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখে ছাত্র জনতা বিপুল একটা পরিবর্তন এনে আমাদেরকে উন্মুক্ত ভাবে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি গুরুত্ব পূর্ণ বিভাগ হল যুব বিভাগ। এই যুব বিভাগকে সঠিক এবং দায়িত্ব পূর্ণ হিসেবে গড়ে তোলার জন্য জামায়াতে ইসলাম তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছে। একটা সমাজ পরিবর্তন হচ্ছে, আমাদের জামায়াতে আমির ঢাকার মহা সম্মেলনে বলেছিল জনগণের রায়ে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ট্যাক্স বিহীন গাড়িতে চড়ব না। এমনকি এমপি মন্ত্রীর কোন জমি বরাদ্দ হবে না।

এমপি মন্ত্রীর দ্বারা কোন টাকা চালাচালি হবে না। যদি জামায়াতের এমপি মন্ত্রীরা বরাদ্দ পায় তাহলে বরাদ্দকৃত অর্থ খরচ করার পর বিল বোর্ডে টাঙ্গিয়ে দেশের ১৮ কোটি মানুষকে জানিয়ে দেয়া হবে। এ ধরনের কথা বলার সাহস কোন দলের নেতার আছে?। আমাদের আমিরে জামাত বলে দিয়েছে। যুব ভাইদের জন্য জামায়াত অনেক কর্মসূচী গ্রহন করেছে। রিজিকের মালিক আল্লাহ। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কোন যুবক বেকার থাকবে না। সকলের চাকুরী তথা কর্মসংস্থান করা হবে।

যুব সমাজ সহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা চেয়ে এই নেতা আরও বলেন, আগামীতে আমরা চাঁদাবাজ, টেন্ডার বাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ তৈরী করতে চাই। আপনারা মনে রাখবেন, আগামী নির্বাচন হচ্ছে একটা ব্যালট যুদ্ধ। এই যুদ্ধে কেউ যেন আমাদের ব্যালট তথা ভোট ছিন্তাই করতে না পারে সে জন্য আমাদের সকলকে অতন্ত্র প্রহরীর মত পাহারা দিতে হবে। ১২ আগস্ট মঙ্গলবার দিনাজপুরের সেতাবগঞ্জ চৌ-রাস্তায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এছাড়াও সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাহবুব আলম, কর্মপরিষদ সদস্য মোমিনুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি সানাউল্লাহ, সেক্রেটারি আবু তাহের সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মিরাজ, কাজী নূর আলম, রবিউল ইসলাম, আব্দুল বাতেন, ইশফাক ছৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন।

সকাল সাড়ে ১১টায় সেতাবগঞ্জ মেলাগাছি মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর উপজেলা জামায়াত কার্যালয়ে এসে শেষ হয়। আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের দলীয় প্রতিপাদ্য বিষয় ছিল দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 4 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 11 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 11 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 11 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 11 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 14 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক