শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
দিনাজপুর-২ বিরল বোচাগঞ্জ আসন হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্টির এমপি মনোনীত প্রার্থী এ কে এম আফজালুল আনাম বলেছেন, আপনারা বাংলাদেশের মানুষ জানেন, আল্লাহর অশেষ রহমতে ২০২৪ সালের আগস্ট মাসের ৫ তারিখে ছাত্র জনতা বিপুল একটা পরিবর্তন এনে আমাদেরকে উন্মুক্ত ভাবে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি গুরুত্ব পূর্ণ বিভাগ হল যুব বিভাগ। এই যুব বিভাগকে সঠিক এবং দায়িত্ব পূর্ণ হিসেবে গড়ে তোলার জন্য জামায়াতে ইসলাম তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছে। একটা সমাজ পরিবর্তন হচ্ছে, আমাদের জামায়াতে আমির ঢাকার মহা সম্মেলনে বলেছিল জনগণের রায়ে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ট্যাক্স বিহীন গাড়িতে চড়ব না। এমনকি এমপি মন্ত্রীর কোন জমি বরাদ্দ হবে না।
এমপি মন্ত্রীর দ্বারা কোন টাকা চালাচালি হবে না। যদি জামায়াতের এমপি মন্ত্রীরা বরাদ্দ পায় তাহলে বরাদ্দকৃত অর্থ খরচ করার পর বিল বোর্ডে টাঙ্গিয়ে দেশের ১৮ কোটি মানুষকে জানিয়ে দেয়া হবে। এ ধরনের কথা বলার সাহস কোন দলের নেতার আছে?। আমাদের আমিরে জামাত বলে দিয়েছে। যুব ভাইদের জন্য জামায়াত অনেক কর্মসূচী গ্রহন করেছে। রিজিকের মালিক আল্লাহ। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কোন যুবক বেকার থাকবে না। সকলের চাকুরী তথা কর্মসংস্থান করা হবে।
যুব সমাজ সহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা চেয়ে এই নেতা আরও বলেন, আগামীতে আমরা চাঁদাবাজ, টেন্ডার বাজ মুক্ত একটি মানবিক বাংলাদেশ তৈরী করতে চাই। আপনারা মনে রাখবেন, আগামী নির্বাচন হচ্ছে একটা ব্যালট যুদ্ধ। এই যুদ্ধে কেউ যেন আমাদের ব্যালট তথা ভোট ছিন্তাই করতে না পারে সে জন্য আমাদের সকলকে অতন্ত্র প্রহরীর মত পাহারা দিতে হবে। ১২ আগস্ট মঙ্গলবার দিনাজপুরের সেতাবগঞ্জ চৌ-রাস্তায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এছাড়াও সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাহবুব আলম, কর্মপরিষদ সদস্য মোমিনুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি সানাউল্লাহ, সেক্রেটারি আবু তাহের সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মিরাজ, কাজী নূর আলম, রবিউল ইসলাম, আব্দুল বাতেন, ইশফাক ছৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন।
সকাল সাড়ে ১১টায় সেতাবগঞ্জ মেলাগাছি মাঠ থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর উপজেলা জামায়াত কার্যালয়ে এসে শেষ হয়। আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের দলীয় প্রতিপাদ্য বিষয় ছিল দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।