হোম
চট্টগ্রাম

জল পাহাড়ের অনন্য রুপ, প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি চেয়ারম্যান লেক 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: প্রাকৃতিক ছোঁয়া পেতে, জল-পাহাড়ের ধারে কিছুক্ষণ ঘুরেফিরে ক্লান্তি ভুলতে কে না চাই। স্বচ্ছ জল, সবুজ, শ্যামল,সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত আজিজনগর এলাকার সেই চেয়ারম্যান লেক। প্রতি ক্ষণে ক্ষণে বদলায় সেই প্রকৃতির রঙ, রূপ ও যৌবন। একেক ঋতুতে হয়ে ওঠে একেক রকম। বিশেষ করে,শীতকালীন সময়ে আরো মোহনীয়-মায়াময় হয়ে উঠে।

পাহাড়ের পাদদেশে গড়া উঠা এ লেকটির প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসু ও প্রকৃতি প্রেমীরা। সুউচ্চ পাহাড়-টিলার চূড়া থেকে নেমে আসে আঁকা বাঁকা পথ বেয়ে সচ্ছ জল। চারদিকে পাহাড়, পাহাড়ের মোহনায় জলধারার হয়েছে সৃষ্টি।

চারদিকে সবুজে ঘেরা। দূর পাহাড়ের ওপর সাদা মেঘের ভেলা। আর কখনও কখনও লেকের স্বচ্ছ জলে ভেসে উঠছে পাহাড়সুদ্ধ সেই মেঘের ছবি। ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণ হয়ে উঠছে চেয়ারম্যান লেক। যেন সবুজের মায়াজালে বন্দি। স্থানীয় ও দূর দূরান্তের পর্যটকদের ভীড়। চলতি মৌসুমে ভ্রমণ পিপাসু লোকজন আসা শুরু করছে।

পাহাড়ের পাদদেশে চেয়ারম্যান লেক,লেকের উপর দিয়ে চলছে বোট। লেকের জল আর পাহাড়ে ঘেরা নয়নাভিরাম দৃশ্য যে কাউকে কাছে টানে। বেড়াতে আসা দর্শনার্থীদের চোখে-মুখে উচ্ছ্বাস, থাকে উল্লাসের ছাপ। পাহাড় চূড়ায় উঠে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখার মজাই আলাদা। দূরের লেক পাহাড়ের মাঝে নীলাভ জলরাশি যেন গেয়ে যায় অনিন্দ্য সুন্দর সম্প্রীতি। লেকের মাঝে ছড়ায় অনন্য সৌন্দর্য্য।

মেঘ-পাহাড়ের অনুপম সম্পর্ক উপভোগ করা যায় অনায়াসে। চারদিকে পাহাড়ের নৈস্বর্গিক সৌন্দর্য্য যে কাউকে বিমোহিত করে। অসংখ্য প্রজাতির বনজ, ফলদ আর ভেষজ বৃক্ষরাজির সমারোহ।

পরিবারের সদস্যদের নিয়ে বেড়ানোর অনন্য এক পর্যটন স্পট।কজন স্থানীয় পর্যটকরা জানান, লেকটি অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য্য গাঁথা। সত্যিই দূর দুরান্তের পর্যটকদের নজর কাটবে নান্দনিক এ চেয়ারম্যান লেকটি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 12 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 14 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 18 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক