হোম
খেলাধুলা

জর্ডান ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র শেষ, কে কোন গ্রুপে খেলবে?

নিউজ ডেক্স || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

জর্ডান ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র শেষ, কে কোন গ্রুপে খেলবে? ১২টি গ্রুপ, ৪৮টি দল, তিন দেশে হবে খেলা- ফুটবল বিশ্বকাপকে এমনিতেই বলা হয় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ – পৃথিবীর সেরা স্পোর্টস প্রতিযোগিতা যেন আরও বড় পরিসর করে নিলো, যেখানে ফিফার সদস্য তালিকার চার ভাগের এক ভাগ দলই এবারে বিশ্বকাপ খেলবে, যাদের কেউ কেউ খেলবে প্রথমবারের মতো। এতো বড় পরিসরে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপের ড্র সম্পন্ন হয়েছে শুক্রবার মধ্যরাতে। ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দলগুলোর খেলা কাদের বিপক্ষে হবে তা এখন প্রকাশ্যে এসেছে।

বিশেষ কায়দায় পটের মাধ্যমে দলগুলোকে র‍্যাংকিং-এর শক্তিমত্তা, আগের আসর ও আয়োজক দেশের হিসাব করে আলাদা করে এই লটারি করা হয়েছে, যাতে ব্রাজিল আর্জেন্টিনার যদি দেখা হয়েও যায়, তা সেমিফাইনালের আগে হবে না। ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপ নিয়ে সমর্থকদের বড় অংশই খুশি। কেউ কেউ লিখেছেন জার্মানি এবার চাইলেও গ্রুপ পর্বে বাদ পড়তে পারবে না, ইংল্যান্ডকে নিয়ে শংকা প্রকাশ করছেন দেশটির বিশ্লেষকরাই। তবে অনেকেই এবারের বিশ্বকাপে স্পেনকে ‘হট ফেভারিট’ ধরছেন।

এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপ এখান থেকে ২৪টি দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে। ৮ গ্রুপ থেকে তৃতীয় সেরা ৮টি দল নিয়ে মোট ৩২ দল খেলবে দ্বিতীয় রাউন্ড। আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপে কারা আছে? ২০২২ সালের চ্যাম্পিয়ন দল লিওনেল মেসির আর্জেন্টিনা এবারে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে, গ্রুপ-জে তে আর্জেন্টিনার সাথে আছে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রিয়া। এর মধ্যে জর্ডান প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে।ইউরোপের বড় দলগুলো কে কোন গ্রুপে?

২০২৬ ফিফা বিশ্বকাপে হয়তো সবচেয়ে সহজ গ্রুপে পড়েছে ৪ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ-ইতে জার্মানির সাথে আছে কিউরাসাও যারা এই প্রথম বিশ্বকাপ খেলবে। এছাড়া আছে ইকুয়েডর ও আইভরি কোস্ট। গ্রুপ-এফ এ আছে নেদারল্যান্ডস, সাথে আছে তিউনিসিয়া, জাপান ও প্লে অফ খেলে উঠে আসা আরেকটি দল। সেই আরেকটি দল হতে পারে তুরস্ক, স্লোভাকিয়া, কসোভো অথবা রোমানিয়া।

গ্রুপ-জিতে আছে বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড। ইউরোপিয়ান ফুটবল বিশ্লেষক জুলিয়েন লরেন্স বলেন, এডেন হ্যাজার্ডের যে প্রজন্ম, সেটা এখন ইতিহাস। আর ডি ব্রুইনে, লুকাকু, কোর্তোয়া, এই সোনালি প্রজন্মের জন্য হয়তো এটাই শেষ বড় সুযোগ। জাতীয় দলের কোচ হিসেবে রুডি গার্সিয়ার প্রতি খুব একটা আস্থা নেই আমার। মাঝেমধ্যে ভালো মুহূর্ত এসেছে ঠিকই, কিন্তু ম্যাচ দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা এখনো দলের মধ্যে দেখা যায় না। গ্রুপ-এইচে আছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে, উরুগুয়ে ও সৌদি আরব।

গ্রুপ-আইতে ২০০২ বিশ্বকাপের মতো এবারো মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও সেনেগাল। সেবার সেনেগাল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেই তৎকালীন বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছিল ১-০ গোলে। এই গ্রুপে আরও আছে এর্লিং হালান্ডের দল নরওয়ে। ইউরোপিয়ান ফুটবল বিশ্লেষক জুলিয়েন লরেন্স বিবিসি রেডিও ফাইভ লাইভ-কে বলেন, “একদিক থেকে দেখলে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্মই ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি, আর সামনে যে চারজন আক্রমণভাগে সম্ভাবনা সৃষ্টি করতে পারে, তাদের ওপরও বড় আশা রাখা যায়। তবে বাস্তবতা হলো, এখন দলটি অনেকটাই এমবাপ্পেকে ঘিরে নির্ভর করে আছে। তবে ফুটবল সমর্থকদের জন্য মজার ব্যাপার গ্রুপ পর্বেই এমবাপে বনাম হালান্ড লড়াই তারা দেখতে পাবে।

গ্রুপ-কেতে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, সাথে উজবেকিস্তান, কলম্বিয়া এবং প্লে অফ খেলে উঠে আসার সুযোগ থাকছে জ্যামাইকা, ডিআর কঙ্গো ও নিউ ক্যালেডোনিয়ার মধ্যে একটি দলের। গ্রুপ-এলএ আছে ইংল্যান্ড, বলা হচ্ছে এটাই সবচেয়ে কঠিন গ্রুপ। এই গ্রুপে আছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। ইংল্যান্ডের কোচ থমাস টুখেল বিবিসি স্পোর্টকে বলেছেন, “গ্রুপটা কঠিন, শুরুর ম্যাচটাও কঠিন। ক্রোয়েশিয়া আর ঘানা, দু’টো দেশই নিয়মিত বিশ্বকাপে খেলে এমন শক্তিশালী দল ও গর্বিত ফুটবল খেলুড়ে দেশ । পানামা সম্পর্কে এখনই খুব বেশি জানি না, তবে টুর্নামেন্ট শুরুর আগেই অবশ্যই তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেব।

স্বাগতিকদের গ্রুপ কেমন?
গ্রুপ-এ তে আছে মেক্সিকো, তাদের সাথে আছে দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। এই গ্রুপের বাকি একটি দল এখনও নির্ধারিত হয়নি, সেখানে উঠে আসতে পারে ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, আয়ারল্যান্ড অথবা নর্থ ম্যাসেডোনিয়া। গ্রুপ-বিতে আছে কানাডা, সাথে গত বিশ্বকাপের স্বাগতিক কাতার ও সুইজারল্যান্ড। এখানে খেলতে পারে ইতালি, ওয়েলস, বসনিয়া অথবা নর্দার্ন আয়ারল্যান্ড। গ্রুপ-ডিতে আছে যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া, সাথে খেলতে পারে তুরস্ক, স্লোভাকিয়া, কসোভো অথবা রোমানিয়া।

এবারই যাদের প্রথম বিশ্বকাপ: রেকর্ড ৪৮টি দেশ অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে, ফলে অনেক দেশেরই প্রথমবার ফুটবল বিশ্বকাপের স্বাদ পাওয়া নিশ্চিত হলো। ব্রাজিল যেখানে আগের সব ২২টি বিশ্বকাপেই খেলেছে, সেখানে ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে ১৩২টি দল কোনোদিনই বিশ্বকাপের মঞ্চে উঠতে পারেনি।

কেপ ভার্দে ফিফা বিশ্বকাপের কোনও আসরে এবারে প্রথম বারের মতো খেলছে কেপ ভার্দে। আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে ছোট্ট দ্বীপপুঞ্জ কেপ ভার্দের জনসংখ্যা মাত্র ৬ লাখ। অক্টোবর মাসে তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে, ২০১৮ সালের আইসল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ছোট দেশ হিসেবে ফাইনালে পৌঁছানোর কীর্তি গড়েছিল। তবে এই রেকর্ড দ্রুত হারিয়ে যায় কিউরাসাওর কাছে। কেপ ভার্দি এই বিশ্বকাপে স্থান পেতে এসওয়াটিনি-কে হারায় এবং এটি তাদের শেষ ৪০ বছরে ফুটবলে অভূতপূর্ব উত্থানের প্রমাণ। তারা ১৯৯০ সালে প্রথমবার বিশ্বকাপ বাছাইপর্ব খেলেছিল, এবং ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কেপ ভার্দের সঙ্গে সম্পর্কযুক্ত খেলোয়াড় খুঁজে নেওয়ার মাধ্যমে গ্লোবাল টুর্নামেন্টে পৌঁছানোর পথে এগিয়েছে।

বর্তমান স্কোয়াডে আছে ছয় জন নেদারল্যান্ডস জন্ম নেয়া খেলোয়াড় এবং একজন আইরিশ, শ্যামরক রোভার্সের ডিফেন্ডার রবার্তো লোপেস। ৩৩ বছর বয়সী লোপেস ডাবলিনে জন্ম হলেও তার পিতার মাধ্যমে কেপ ভার্দের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন। আরও মজার ব্যাপার পেশাদার কাজের জন্য পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইন ব্যবহার করে দলটি তাকে নিয়োগ করেছিল। কিউরাসাও ছোট্ট ক্যারিবিয়ান দ্বীপ কিউরাসাও বিশ্বকাপে খেলার ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হয়ে উঠল জ্যামাইকার সাথে ড্র করে। কিউরাসাও এর জনসংখ্যা মাত্র ১ লাখ ৫০ হাজার এবং ১৭১ বর্গমাইল এলাকা, যা আইল অফ ম্যানের থেকেও ছোট। কিউরাসাওর কোচ ডিক অ্যাডভোকাট ব্যক্তিগত কারণে ম্যাচে উপস্থিত ছিলেন না, তবে ৭৮ বছর বয়সে তিনি বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে বয়সী কোচ হিসেবে ইতিহাস গড়বেন। কিউরাসাও ভেনেজুয়েলার উপকূল থেকে ৩৭ মাইল দূরে অবস্থিত এবং ২০১০ সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিসের বিলুপ্তির পর নেদারল্যান্ডসের অধীনে স্বতন্ত্র দেশ হিসেবে পরিচিতি পায়।

দশ বছর আগে তারা ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৫০তম স্থানে ছিল, এখন ৮২তম।

জর্ডান: দীর্ঘ পথ পার হলেও জর্ডান শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। আরব দেশটি প্রথমবার ৪০ বছর আগে বাছাইপর্বে অংশগ্রহণ করেছিল। এবারে এএফসি গ্রুপ বি–তে দক্ষিণ কোরিয়ার পেছনে রানার-আপ হয়ে ২০২৬ সালের টুর্নামেন্টে খেলার যোগ্যতা নিশ্চিত করল। প্রাক্তন টটেনহ্যাম, পোর্টসমাউথ ও কুইন্স পার্ক রেঞ্জার্সের কোচ হ্যারি রেডনাপ জর্ডানের দায়িত্বে ছিলেন ২০১৮ সালের রাশিয়ার বিশ্বকাপের দুটি বাছাই ম্যাচের জন্য। রেডনাপের অধীনে জর্ডান ৮-০ গোল ব্যবধানে বাংলাদেশের বিরুদ্ধে জয় পায়, আর অস্ট্রেলিয়ার কাছে ৫-১ গোল ব্যবধানে হার হয়।

উজবেকিস্তান: এশিয়ার বাছাইপর্ব থেকে প্রথমবার বিশ্বকাপে পৌঁছানো আরেকটি দেশ হলো উজবেকিস্তান। উজবেকিস্তান আগেও বিশ্বকাপে খেলার খুব কাছাকাছি গিয়েছিল- ২০০৬ সালের জার্মানি এবং ২০১৪ সালের ব্রাজিলে হওয়া বিশ্বকাপ টুর্নামেন্টের বাছাইপর্বের শেষ রাউন্ডে তারা বাদ পড়েছিল। রয়েছে কিছু প্রতিভাবান খেলোয়াড়, যার মধ্যে অন্যতম ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আবদুকোদির খুসানভ, যিনি প্রথম উজবেক খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে খেলেছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 11 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 12 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক