হোম
অপরাধ

জয়পুরহাটে কাফি হত্যা মামলায় আসামীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ!

মিরু হাসান || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

জয়পুরহাটের ক্ষেতলালে আলোচিত কাফি হত্যা মামলার এক আসামীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রেখা খানমের বিরুদ্ধে। উপজেলার সহলাপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকার (৮) হত্যা মামলাটি ইতোমধ্যে ব্যাপক আলোচিত হয়েছে। নিহত কাফি স্থানীয় সঞ্চয় খন্দকার ও উম্মে কুলসুমের একমাত্র সন্তান।

সে নশিপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সূত্র জানায়, ১৮ এপ্রিল কাফি নিখোঁজ হওয়ার নয় দিন পর ২৬ এপ্রিল সহলাপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুরের কচুরিপানার নিচ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন কাফির বাবা ইকবাল হোসেন সঞ্জয় স্থানীয় সাংবাদিক ও সোশ্যাল মিডিয়ায় বিলাপ করতে করতে চারজন সন্দেহভাজনের নাম প্রকাশ করেন আলম হোসেন, কলম, আবুল হোসেন ও সবুর। পরে তাদের নাম বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং তারা পলাতক হন। কাফির বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের করলে মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।

এ পর্যন্ত নয়জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হলেও আটজন জামিনে মুক্ত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল হোসেন আত্মগোপনে ছিলেন। গত ২৮ অক্টোবর সন্ধ্যার আগে বগুড়ার দুপচাচিয়া উপজেলার দাইয়ুমপুর এলাকায় জনতা তাকে আটক করে। গণধোলাই চলাকালে কাফির বাবা সঞ্চয় খন্দকার ঘটনাস্থলে গিয়ে আবুলকে উদ্ধার করে মোটরসাইকেলে করে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা ও কিছু অর্থ দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। ৩১ অক্টোবর শুক্রবার সহলাপাড়া গ্রামে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্ত আবুল হোসেন সাংবাদিকদের বলেন, আমি নির্দোষ। সঞ্জয় আমার নাম বলার পর থেকে পালিয়ে ছিলাম। তখন আমার স্ত্রী ও ছেলে বিএনপি নেত্রী রেখার সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, পুলিশ ধরবে না, মামলা থেকেও অব্যাহতি মিলবে-তবে এর জন্য দেড় লাখ টাকা লাগবে। পরে ৮০ হাজার টাকায় রফাদফা হয়।

আমি তাকে ৬৫ হাজার টাকা দিই, বাকি ১৫ হাজারের জন্য তিনি বারবার ফোন দেন। এই বক্তব্যের ভিডিও কল রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। স্থানীয় বাসিন্দা খন্দকার এলিন বলেন,কাফি হত্যার পর সঞ্জয় নিজেই সন্দেহভাজনদের নাম বলেছিলেন। পরে দেখা গেল তিনি নিজেই তাদের রক্ষা করছেন। জনতা আবুলকে চিনে ফেললে মারধর করে, কিন্তু সঞ্জয় এসে মোটরসাইকেলে করে তাকে উদ্ধার করে নিয়ে যান।” এ বিষয়ে কাফির বাবা ইকবাল হোসেন সঞ্জয় খন্দকার বলেন,“আবুলের ওপর আমার সন্দেহ ছিল। কিন্তু তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। অভিযুক্তকে মুক্তি দেওয়ার প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রেখা খানমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কে এসব বলেছে, প্রমাণসহ আসবেন। না হলে আপনার বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলন করব। উল্লেখ্য, কাফি হত্যা মামলা জয়পুরহাট জেলায় ব্যাপক আলোচিত একটি মামলা। এটির তদন্ত এখনো চলমান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 18 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 19 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 23 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক