হোম
নির্বাচিত কলাম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই বছরেও শেষ হয়নি রাস্তার কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ মে, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ নাহিদ উজ্জামান,শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই বছর আগে রাস্তা পাকা করনের কাজ শুরু হলেও এখন পর্যন্ত শেষ হয়নি । অর্ধেক কাজ করে রেখে দেয়ার ফলে চলাচলে ব্যাপক সমস্যার কথা জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।
জানা যায়, উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকার ঠুটাপাড়া সমীর মোড় থেকে শুরু করে মাসুদপুর বিজিবি ক্যাম্প পর্যন্ত ১.৬ কিলোমিটার রাস্তা পাকা করনের কাজ শুরু হয়েছিল গত ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। প্রায় দেড় কোটি টাকা বাজেটের এই রাস্তার কাজ শুরু হয়ে ইটের খোয়া দেয়ার পরে হঠাত অজ্ঞাত কারনে তা বন্ধ হয়ে যায় । দেড় কিলোমিটার রাস্তার উপর ইটের খোয়া দিয়ে রেখে দেয়ার ফলে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার কথা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে কার্পেটিং এর কাজ শেষ করার জন্য অনুরোধ জানান এলাকাবাসী । সরেজমিনে গেলে স্থানীয় মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নাম্বার ওয়ার্ড সদস্য মো: সমীর উদ্দীন সহ মো: জোহরুল ইসলাম, মো: জালাল উদ্দীন, আওয়ামীলীগ নেতা মো: আলাউদ্দিন, শিক্ষক মো: মঞ্জুর রহমান, মো: মতিউর রহমান ও মো: সাইফুল্লাহ জানান, গত ২০২১ সালে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে মাননীয় এমপি মহোদয় এসে উদ্বোধন করে গেছেন এই রাস্তার কাজ । তারপর বালি ও খোয়া দিয়েই রেখে দেয়া হয়েছে।

এখন পর্যন্ত আর কোন কাজ না হওয়ায় রাস্তাটি কাঁচা রাস্তার চেয়েও খারাপ অবস্থায় রয়েছে । এতে যানবাহন চলাচলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে । অনেক জায়গায় রাস্তার পাড় ভেঙ্গে পড়েছে । তদুপরি দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকায় ইটের খোয়াগুলোর মান নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী ।অত্র কাজের ঠিকাদার মো: বাদল আলী বলেন, যেটুকু কাজ করেছি সেটুকুর বিল ঠিক মতো না পাওয়ায় আমি আর কাজ করতে পারিনি । তবে বিল না পাওয়ার অভিযোগটি অস্বীকার করে এলজিইডির শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: হারুন অর রশিদ বলেন, মাঝে মধ্যে বিল পেতে কিছুটা দেরি হতেই পারে, সেজন্য একটা কাজ হাতে নিয়ে মাঝপথে এসে ছেড়ে দিয়ে জনভোগান্তি সৃষ্টি করা ঠিক হয়নি।

আমরা ঠিকাদারকে একাধিকবার মৌখিক ও পত্রযোগে কাজটি শেষ করার জন্য বললেও তিনি তা করছেননা । এখন আমরা বাধ্য হয়ে সেই টেন্ডারটি বাতিল করে পুন:রায় টেন্ডার করে বাকি কাজটুকু শেষ করার প্রক্রিয়ার দিকেই যাচ্ছি । এসময় একটি কাজের দায়িত্ব নিয়ে এমন দায়িত্বহীনতার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও জানান প্রকৌশলী মো: হারুন অর রশিদ ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ভূমি অফিসে ঘুষ নেয়ার অভিযোগ।
অপরাধ 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি ৮০ হাজার টাকা।
অপরাধ 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে কেলোকায় বজ্রনিরোধক ক্যাবল চুরির ঘটনায় শ্রমিকের কারাদণ্ড।
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬
জাতীয় 10 hours আগে

দিনাজপুরে গমের আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ।
অর্থনীতি 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট এর কারণে
রংপুর 1 day আগে

রোদের বুক চিরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার আকাশে কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধ প্রকৃতি
রংপুর 1 day আগে

ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা।
আইন-বিচার 1 day আগে

নওগাঁর সাপাহারে হিকভিশন সিসি ক্যামেরার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের খানসামায় বিএনপির মত বিনিময় সভা।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক