admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২০ ২:৪৪ পূর্বাহ্ণ
করোনা পরিস্থিতিতে রমজানে দ্রব্যমুল্যের দর নিয়ন্ত্রণে মহেশখালী থানা পুলিশের উদ্যোগ প্রশংসনীয় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সংক্রামক করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বাহিনীর পারফরম্যান্স প্রশংসনীয় ভুমিকার দাবীদার। এরই প্রেক্ষিতে যুগপযোগী ভুমিকা রাখেন মহেশখালী থানা পুলিশের টিম।পবিত্র মাহে রমজান উপলক্ষে মহেশখালী থানাথীন গোরকঘাটা বাজার, ছোট মহেশখালী লম্বাঘোনা বাজার,
বড় মহেশখালী নতুন বাজার, শাপলাপুর বাজারে, বাজার দর ও দ্রব্যের দাম মনিটরিং করেন মহেশখালী থানা পুলিশ। পবিত্র মাহে রমজান কিংবা সম্প্রতি বিশ্বব্যাপী চলমান মহামারী আকারে ধারন করা কোভিড ১৯- করোনা ভাইরাসের অঝুহাত দিয়ে কোন দ্রব্যের দাম বেশি নেওয়া যাবেনা বলে সকল বাজার ব্যবসায়ীদের মাইকিং করা হুসিয়ারিও সতর্ক করা হয়।
কোন অসাধু ব্যবসায়ী কোন দ্রব্যের দাম বাড়তি নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে হুশিয়ারি দেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ জনাব প্রভাষ চন্দ্র ধর।চলমান পরিস্থিতিতে এহেন যুগপোযুগী পদক্ষেপ কে সাধুবাদ জানান মহেশখালীর আপামর জন সাধারণ