হোম
অপরাধ

চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারের আসামির খাবারের টাকা যাচ্ছে পুলিশের পকেটে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ আড়াই বছরে আসামিদের দুপুরের খাবার বাবদ সরকারি কোষাগার থেকে তুলে নেওয়া হয়েছে ১৩ লাখ ৩১ হাজার টাকা। বাস্তবে খাবার দেওয়া হয় না। ‘ভাই কিছুই খাইনি। অনেক ক্ষুধা লেগেছে। পারলে কিছু খাবার এনে দেন’। কথাগুলো চট্টগ্রাম নগরের খুলশী থানার মারধরের একটি মামলার গ্রেপ্তার আসামি সৈয়দ আলাউদ্দিনের। গত ১০ সেপ্টেম্বর বেলা ৩টা ৩৮ মিনিটে চট্টগ্রাম আদালতের মহানগর হাজতখানার ভেতর থেকে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুমকে এ কথা বলেন তিনি। সেদিন বিকেল পাঁচটার দিকে অভুক্ত অবস্থায় আলাউদ্দিনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় পুলিশ।

শুধু সৈয়দ আলাউদ্দিন নন, গ্রেপ্তারের পর আদালতে আসা আসামিরা তাঁদের জন্য সরকারি বরাদ্দ থাকা দুপুরের খাবার পান না বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন ১০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অন্তত ৫২ জন আসামি এবং তাঁদের স্বজনদের সঙ্গে কথা বললে তাঁরা খাবার না পাওয়ার কথা নিশ্চিত করেন। হাজতখানায় দায়িত্বরত পুলিশ সদস্যরাও নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি স্বীকার করেছেন। অথচ আসামিদের নামে প্রতি মাসে সরকারি কোষাগার থেকে বিল তুলে নেওয়া হচ্ছে। গত আড়াই বছরে (২০২১ থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত) আসামিদের দুপুরের খাবার (খোরাকি) বাবদ সরকারি কোষাগার থেকে তুলে নেওয়া হয়েছে ১৩ লাখ ৩১ হাজার টাকা।

হাজতখানায় থাকা আসামিদের সরকারি বরাদ্দের টাকায় দুপুরে খাবার দিতে কোনো দিন দেখেননি বলে জানান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, উল্টো আসামিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করতে এবং খাবার পাঠাতে পুলিশকে টাকা দিতে হয়। মহানগর হাজতখানায় আসামিদের দুপুরে খাবার দেওয়া হয় কি না, জানতে চাইলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘সরকারিভাবে বরাদ্দ আছে জানি। প্রতিদিন থানা থেকে অনেক আসামি আসেন। তাঁদের সঙ্গে কথাও হয়। কিন্তু কাউকে খাবার দেওয়া হয় না।

সরেজমিনে আসামিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের স্বজনেরা হাজতখানায় এসে পুলিশ সদস্যদের টাকা দিয়ে খাবার পাঠাতে পারেন। সাক্ষাতের জন্য ১০০ থেকে ১৫০ টাকা, নাশতার জন্য ১০০ টাকা এবং দুপুরের খাবারের জন্য দিতে হয় ৩০০ থেকে ৫০০ টাকা। আর যাঁদের স্বজনেরা আসেন না, তাঁদের অভুক্ত অবস্থায় কারাগারে যেতে হয়। অভুক্ত অবস্থায় কারাগারে যাওয়া সৈয়দ আলাউদ্দিন ১০ সেপ্টেম্বর পুলিশের উপস্থিতিতে আদালতের বারান্দায় প্রথম আলোকে বলেন, পুলিশ ধরার সময় পকেটে ২০০ টাকা ছিল। এগুলো নিয়ে পুলিশ চা, সিগারেট খেয়েছে। গ্রেপ্তারের পর রাতে থানা-পুলিশ খাবার দিয়েছিল। সকালে আদালতের হাজতখানায় আসার পর থেকে মুখে একটি দানাও পড়েনি। স্ত্রী অসুস্থ থাকায় দেখতে আসতে পারেননি। বাইরে থেকে কোনো খাবার এনে দিতে পারেন কি না, সে জন্য পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুমকে অনুরোধ করেছিলেন। কিন্তু টাকা দিতে না পারায় আর খাবার পাননি।

বিলে অসংগতিঃ আসামিদের খাবারের বিল প্রস্তুত করে পাঠানো হয় চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (সদর) আবদুল ওয়ারীশের কাছে। তিনি প্রথম আলোকে বলেন, থানা ও আদালতের হাজতখানার আসামিদের জন্য দৈনিক বরাদ্দ বর্তমানে ১৫০ টাকা। একবেলার জন্য বরাদ্দ ৭৫ টাকা। বিল পেলে থানা ও আদালতের হাজতখানায় সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়া হয়। কিন্তু একজন আসামির এক বেলা খাবারের জন্য ৩৭ টাকা ৫০ পয়সা বিল করার কথা শুনে তিনি অবাক হন। তিনি বলেন, ১৫০ টাকার অর্ধেক ৭৫ টাকা। ৩৭ টাকা ৫০ পয়সা কেন? বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

নগর গোয়েন্দা পুলিশের সাবেক পরিদর্শক আতিকুর রহমান (৯ সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন) চট্টগ্রাম মহানগর আদালতের হাজতখানার বিলগুলো তৈরির দায়িত্বে ছিলেন। বর্তমানে সরকারি বরাদ্দ ১৫০ টাকার অর্ধেক একবেলা খাবার বাবদ একজন আসামির জন্য ৭৫ টাকা বিল হওয়ার কথা। কিন্তু ৩৭ টাকা ৫০ পয়সা কেন বিল করা হচ্ছে? এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, আগে যেভাবে হয়েছিল, সেভাবে করা হয়েছে। ৩৭ টাকা ৫০ পয়সায় একজনকে কী খাবার দেওয়া হতো? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছুই দেওয়া হতো না। বিলের টাকাগুলো কার পকেটে যেত? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সঠিক তদন্তে জানা যাবে বিলগুলো কী হতো।

২০২১ সালের আগস্ট থেকে চলতি মাসের সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম আদালতের নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন কামরুল হাসান। আসামিদের খাবার দেওয়া হয় কি না জানতে চাওয়া হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আসামিদের খাবার, বিলের বিষয়ে আমি কিছু বলতে পারব না।’ এদিকে তাঁর সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চাকরিজীবনের শুরু থেকে গত জুলাই মাস পর্যন্ত বেতন-ভাতা থেকে কামরুল হাসান কত টাকা পেয়েছেন, তার হিসাব চেয়ে নগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে দুদক। দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. এমরান হোসেন প্রথম আলোকে বলেন, হাজতখানায় আসামিদের খাবারের বিল তুলে নিয়ে তা কীভাবে আত্মসাৎ করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

টাকা দিলে সবই মেলেঃ সরকারি বরাদ্দের খাবার আসামিদের না দিয়ে উল্টো পুলিশ সদস্যরা আসামিদের স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে খাবার ও নাশতা সরবরাহ করেন বলে জানান ভুক্তভোগীরা। ১০ সেপ্টেম্বর মাদকের মামলায় মোঃ নুরুজ্জামানকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় নগরের কর্ণফুলী থানা পুলিশ। তাঁকে রাখা হয় আদালতে মহানগর হাজতখানায়।খবর পেয়ে স্বামীকে দেখতে আসেন স্ত্রী পপি আক্তার। হাজতখানার সামনে তিনি প্রথম আলোকে বলেন, ১০০ টাকা পুলিশকে দিয়ে স্বামীর দুপুরে খাওয়ার জন্য একটি পাউরুটি ও কয়েকটি কলা পাঠিয়েছেন। আর টাকা না থাকায় খাবার দিতে পারেননি। খাবার দিলে পুলিশ প্রথমে ৫০০ টাকা চেয়েছিল। পরে বলে, ৪০০ দিলেই হবে। কিন্তু এত টাকা তাঁর কাছে নেই।

রহমত উল্লাহ, মো. হাসান ও আকর আলী নামের তিন ভাইকে আনা হয় হাজতখানায়। বাইরে অপেক্ষায় থাকা তাঁর বোন সালমা আক্তার জানান, ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে দিতে হয়েছে ১৫০ টাকা। সকালে নাশতার জন্য দিয়েছেন ১০০ টাকা। দুপুরের খাবারের জন্য দেন ৫০০ টাকা। আসামিদের খাবারের নামে রাষ্ট্রীয় কোষাগার থেকে তোলা টাকা আত্মসাৎকারী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ক্ষুধার জ্বালা কী, সেটা কেবল ক্ষুধার্ত মানুষই বোঝে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 14 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 16 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 20 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক