তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫ ১০:৪৪ অপরাহ্ণ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্বিএনপি,জামায়াত ও ইসলামী আন্দোলন বিজয় র্যালী ও গণমিছিল করেছে।মঙ্গলবার (৫ আগস্ট)বিকেল ৫টায় ঘোড়াঘাট উপজেলা বিএনপি ও তার অঙ্গ নের আয়োজনে এক বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাভলু সহ আরও অনেকে।
এ সময় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে এ দিবস উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারী ইমরান হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।
সমাবেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা জুলাই-আগস্ট আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধ সহ প্রায় দুই হাজার ছাত্র জনতা, নারী ও শিশুর আত্মত্যাগ ও অসংখ্য পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোষরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত।দৃশ্যমান বিচার ও সংস্কার না করা হলে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।সমাবেশ শেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।