ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের চর রাজিবপুরে ডিসির এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি দুপুরে উপজেলার চর রাজিবপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ডিসি ও জেলা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ। সভায় তিনি উপস্থিত ভোটারদের আসন্ন গণভোটে, হ্যাঁ,ভোটের গুরুত্ব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও উপস্থিত ছিলেন,ফজলে রাব্বি, পুলিশ সুপার, কুড়িগ্রাম। আলমগীর হোসেন,জেলা নির্বাচন অফিসার। রাজিবপুর ও রৌমারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে ভোটারদের সচেতনতার কোনো বিকল্প নেই।
ভোটাররা যাতে নির্ভয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারেন, সে লক্ষ্যেই এই প্রচারণামূলক বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশেষ করে গণভোটের যৌক্তিকতা তুলে ধরে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের এই নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কুড়িগ্রামের বিভিন্ন দুর্গম চরাঞ্চলেও এ ধরণের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।