হোম
আন্তর্জাতিক

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১১ হাজার ৩৭৫ জনের মৃত্যু হয়েছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২০ ৮:১৪ পূর্বাহ্ণ

korona-virus-mknewsbd-

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১১ হাজার ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। এ মহামারিতে একদিনে এটাই রেকর্ড মৃত্যু। এর আগে গত ৭ এপ্রিল সর্বোচ্চ মৃত্যু হয়েছিল সাত হাজার ৩৮৫ জনের। গতকাল আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৬৭৬ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সার্বক্ষণিক হিসাব রাখা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২৯ হাজার ৯২৭ জন। আক্রান্তদের মধ্যে পাঁচ লাখ ৪০ হাজার রোগী সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন এক লাখ ৪২ হাজার ৭১৬ জন। বুধবার রাত ১২টা পর্যন্ত মৃতের সংখ্যা ছিল এক লাখ ৩১ হাজার ৩৪১। আক্রান্তদের অর্ধেকই ইউরোপের দেশগুলোর বাসিন্দা। এ মহাদেশে মারা গেছেন ৯০ হাজারের বেশি লোক। ইউরোপকে করোনা ঝড়ের গতিমুখ বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মঙ্গলবার সর্বোচ্চ মৃত্যু হয়। এদিন মারা যান ২ হাজার ৪০৫ জন। গতকাল পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৯০ জনে। আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৫৪ হাজারের বেশি মানুষ। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কভিড-১৯ আক্রান্তের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘চূড়া’ পার করেছে। চলতি মাসেই কিছু রাজ্য ফের সচল হতে পারে। দেশটিতে করোনার কারণে মধ্য মার্চ থেকে দুই কোটি ২০ লাখের মতো লোক বেকার হয়ে পড়েছেন। গত এক দশকে দেশটিতে যে কর্মসংস্থান হয়েছিল, মাত্র চার সপ্তাহে তার চেয়ে বেশি লোক বেকার হয়ে পড়েছেন। করোনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক রাজ্যে গতকাল ৬০৬ জন মারা গেছেন। এ রাজ্যে শাটডাউনের মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফ্রান্সে বুধবার মারা গেছেন রেকর্ডসংখ্যক এক হাজার ৪৩৮ জন। স্পেনে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ৫৫১ জনের। দেশটিতে মোট মৃত্যু ১৯ হাজার ছাড়িয়ে গেছে। যুক্তরাজ্যে এদিন মারা গেছেন ৮৬১ জন। মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭২৯ জনের। দেশটিতে লকডাউনের মেয়াদ তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। ইতালিতে গতকাল মারা গেছেন ৫২৫ জন। ইরানে মারা গেছেন ৯২ জন। রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে।

চীনের কোনো পরীক্ষাগার থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের আবির্ভাব হয়েছে কিনা, যুক্তরাষ্ট্র তা খতিয়ে দেখছে। দেশটির গোয়েন্দা সংস্থা ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তাদের সঙ্গে সংশ্নিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। তবে চীন বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তদন্ত করে এ রকম কিছু পায়নি।

করোনাভাইরাসের মহামারির মধ্যে দিল্লির নিজামুদ্দিন মারকাজে জমায়েতের জন্য তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভির বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগ আনা হয়েছে। গত মাসের মাঝামাঝিতে ওই জমায়েত অনুষ্ঠানের বিষয়টি প্রকাশিত হলে তাতে অংশ নেওয়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশসহ বিশ্বের কয়েক হাজার অনুসারীকে কোয়ারেন্টাইনে নিয়ে বিশ্ব তাবলিগ জামাতের সদর দপ্তরটি বন্ধ করে দেওয়া হয়। গতকাল পর্যন্ত ভারতে করোনাভাইরাসে মোট ১২ হাজার ৭৫৯ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৪২০ জন মারা গেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রতি ১০ জনের মধ্যে অন্তত ৯ জনের মধ্যেই আগে থেকে কোনো না কোনো স্বাস্থ্য সমস্যা ছিল বলে উঠে এসেছে যুক্তরাজ্যের পরিসংখ্যান বিভাগ অফিস অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকস থেকে পাওয়া উপাত্ত থেকে। করোনাভাইরাসের কারণে মার্চে ইংল্যান্ড ও ওয়েলসে যে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে, তাদের তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে সংস্থাটি। এসব ঘটনার ৯১ শতাংশের ক্ষেত্রেই ভুক্তভোগীর অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষের ছিল হৃদরোগ। তার পরেই ছিল ডিমেনশিয়া বা স্মৃতি ভুলে যাওয়া ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা।
জাপানের জরুরি অবস্থা দেশজুড়ে বিস্তৃত করা হয়েছে। সিঙ্গাপুরে গতকাল নতুন করে ৭২৮ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে সম্প্রতি যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের একটা উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি অভিবাসী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, করোনার হানায় এশিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্যে নেমে আসতে পারে। গত ৬০ বছরের মধ্যে এই প্রথম শূন্য প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে এ মহাদেশ।

করোনা নিয়ন্ত্রণে আরোপ করা কড়াকড়ি তুলে নেওয়ার ক্ষেত্রে ছয়টি শর্ত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস। এগুলোর মধ্যে রয়েছে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকতে হবে। প্রতিটি রোগীকে শনাক্ত করে আইসোলেট ও চিকিৎসা করার উপযোগী স্বাস্থ্য ব্যবস্থা থাকতে হবে। কর্মস্থলে প্রতিরোধমূলক ব্যবস্থা থাকতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 8 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক