admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২০ ৫:২৮ অপরাহ্ণ
উদাসী হাওয়াকে আমি বলেছি –
আমার কাছে আর এসো না!
কেমন যেন আনচান করা ছেলেবেলার গন্ধ পাই, বিচলিত হয়ে উঠি!
ফিরে না পাওয়ার অব্যক্ত বেদনা গ্রাস করে,
দেওয়াল পত্রিকা, প্রেমপত্র, একটু দেখা……
মা-বাবার শাসনের আড়ালে স্নেহ,
আনমনা হয়ে পড়ি!
আজকের ছেলেবেলার সাথে মেলে না!
কেরিয়ার শিল্পের কারখানায় যন্ত্রের কেরামতি –
এখন মান নেই, হুঁশ নেই, নড়বড়ে শাসন….
অথচ সমাজ আছে, কত গুরুজন আছেন!
কোথায় যে হারিয়ে গেল সেই ছেলেবেলা !