admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ
নারকেল পাতার ফাঁক দিয়ে সূর্য্যের কারচুপি
সাগরের লোনা জল বালির সাথে সখ্যতা করে যায়
বারে বারে এসে বালুতটে চুম্বন এঁকে দেয়।
আকাশে অস্তরাগের রং চারিদিকে ছড়িয়ে পড়েছে
তোমার উদাস চাহনি আমায় ছাড়িয়ে যায়
বুঝি বা আকাশের ওই প্রান্তসীমা ছাড়িয়ে অনেক দূর
তোমার দৃষ্টি কাড়ার জন্য তোমায় ছুঁয়ে দিই
তুমি আলতো চাহনি দিয়ে আমায় ভালোবাসো তাই ।