admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২১ ১০:০৪ অপরাহ্ণ
নষ্টালজিয়ার কাঁচে জমে থাকা কুয়াশার শিশির
অনুভূতিকে দেয় উষ্ণতা
ছুঁতে চায় আশৈশবের দীর্ঘ যাপন
স্মৃতির দেরাজে বন্দী কুয়াশামোড়া গলিপথ
মন ভেসে যায় বর্তমান থেকে অতীতে
কুচি কুচি কুয়াশা সময়ের সাথে মিশে
নতুন স্বরলিপিতে গায় গান
বুকের ভেতর জমানো কথার ভিড়
মাঝখানে অফুরাণ শূন্যতা পেরিয়ে
অনুভূতিরা আজ রাশি রাশি রূপকথা
আর কুয়াশায় মোড়া স্মৃতিরা
জীবনের সিম্ফনি ।