admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
আজ তার কথাই বলছি, যার সংসার গড়তে, ভেঙে গেছে সর্বহারার কুল।
তবুও কেন এত জ্বালালে, ভাসালে চোখের জলে, কার সুখেতে বিভোর তুমি হলে মশগুল।
মুছে দিয়ে তোর চোখের পানি, রুখে দিতে তোর দুখ।
অজানা এক অন্ধকারের গহব্বরে তলিয়ে গেছে সর্বহারার মুখ।
প্রতিদান অনেক কিছুই দিয়েছো তুমি, ছিনিয়ে নিয়েছে তার সব।
ভুখা পেটে মরে তবুও তুমি লাঞ্ছনা দিয়েছো, তাইতো সর্বহারার এত কলরব।
এই যে তোমার রাজ্যপাট, অটেল ক্ষমতা, মাথার তাজ উঁচু হয়ে রয়।
তোকে বাঁচাতে আমাবস্যার অমা-নিশিতে লড়ে, এই তাজ সর্বহারা করেছে জয়।
তোর জন্যই যুদ্ধ করেছে, কতই দিয়েছে নিজেকে আত্মদান।
অনাদর আর অবহেলায় করেছো শুধু, কভু রাখনি সর্বহারা মান।
তুমি আলেয়া-ছলনাময়ী , গড়েছো মিথ্যে দিয়ে ঠুনকো কাচের ঘর।
তুমি দিয়েছো তার দগ্ধ হৃদয়ে বিষ জালা, সর্বহারা গুনছে মৃত্যুর প্রহর।
আর তুমি তো ইহাই জুরায়ে দিহা, রয়েছ মহাসুখে।
তোর দেওয়া অনুরোধ, একেকটা শ্বাস রোধ, সর্বহারা মরছে ধুঁকে ধুঁকে।
এদিকে তাহার, জীবন বাহার, অন্ধকারে হারিয়ে গেছে সুখ।
সময়ের ব্যবধান, তোমার যত দান, মলিনতার গ্লানিতে ভরে গেছে সর্বহারার বুক।
আসমান পানে বারে বারে চাহে, মিথ্যে মিলেনা সান্তনা।
শোকে তাপে ঘোর, নাহি মনে জোর, বুকে যে অসীম যন্ত্রণা।
আবেগি মন, শত অন্তর কেঁদে ওঠে, সর্বহারার চোখে জল।
জীর্ণতার ধুলোয় মলিন হওয়া মায়া মুখ, অবাক যেন এ কেমন ফল!
প্রকৃতির মাঝে, ফিরে ফিরে বাড়ে, যদি একটু প্রীতি পাওয়া যায়।
বলবান যে, প্রীতি রেখেছে ধরে, আসলে মুক্ত প্রীতি কোথাও নেই।
স্বার্থ শেষে, ফেলে দিবে শেষে নিয়তি বড়ই নিঠুর।
নির্ঘুম রাত, নাহি আঁখি পাত, কাটেনা সময় ভোর হতে আর কত দূর !?
জেগেছে নিশি, ভেঙে অমানিশি, ধ্যানে-তে নতুন ভোর।
সব হারিয়ে, শক্তি কথা হতে আসে, সর্বহারা আবার ফিরে পায় জোর।
তবে কি সর্বহারা সেই? যে গড়ে দেয় মানুষের ঘর।
শত যন্ত্রণা, নিরব জালা বুকে সয়ে, আপনের হয়ে যায় পর!
লালসা যেথায় মাথা চাড়া দেয়, মানুষের থাকে না লেশ।
নিরবে কেঁদে, শত জ্বালা সয়ে তবুও সর্বহারা বলে, এই আছি বেশ।
বন্ধু তোমার কাব্য লিখছি, আজ দিব না মিথ্যে শান্তনা।
কেমন করে, বাঁধি তোর আখি, ভোলায় তোমার হৃদয় সিক্ত যন্ত্রণা।
নিয়তের নীতি, বড়ই দুর্গতি, শুধু পায় মনে জ্বালা।
তোমার এই অনুযোগ, বাড়াবে দুর্ভোগ, কেমনে থাকিবে নরক নালা।
ভেঙে দাও দ্বার, স্বার্থের বার উঁচু করো শীর।
লুকায়িত রবি, মানবতার ছবি, সর্বহারা তুমি সেরা নামের বীর।।