admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২২ ১:১৭ পূর্বাহ্ণ
সাঁঝবেলাতে পড়ে তোমায়-
গভীরভাবে মনে,
তুমি আমার জীবন জুড়ে-
আছো হৃদয় কোণে!
তোমার ভালবাসায় আমি-
জীবনের ঠিকানা পাই,
তুমি ছাড়া প্রাণের মানুষ-
এই জীবনে নাই!
তোমার পরশ,তোমার স্নেহ-
আজো জাগায় শিহরণ,
মাগো,তোমার আর্শীবাদ-
আমার জীবনদর্শন!