admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২২ ১:১৭ পূর্বাহ্ণ
মানুষ মানুষের তরে
আপন কিংবা পরে,
রুদ্ধ বিবেক উন্মোচন হউক
পরম সেবা করে।
কামার কুমার জেলে
ব্রাম্মন চান্ডালের ছেলে,
একই মাঠে হাটে ঘাটে
চলবো হেসে খেলে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
শিয়া সুন্নি মুসলমান,
ধর্ম যার যার উৎসব সবার
গাই সাম্যের গান।
হিংসা বিদ্বেষ সংঘাত
অপশক্তি যাক নিপাত,
সম্প্রীতি অটুট থাকুক
মানুষ সেরা জাত।
মানুষ মানুষের আপন
শান্তিময় হোক জীবন,
পরষ্পরের সহমর্মিতায়
আলোকিত হউক ভুবন।