admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ
আজ ভোর যখন সকাল হল
ফুলের দীর্ঘনিঃশ্বাস শুনলাম
কেমন যেন দায়সারা গোছের
আজ ভোর যখন সকাল হল
পাখির ডাকে আর্ত্তনাদ শুনলাম
কেমন যেন বুভুক্ষতার সুর
আজ ভোর যখন সকাল হল
সতীশজেঠুকে হাঁটতে দেখলাম
কেমন যেন উদাসীনতায় মোড়া
আজ ভোর যখন সকাল হল
মেঘের ভয়ংকর গর্জন শুনলাম
কেউ আলো পেল না
কাল ভোর যখন সকাল হবে
সতীশজেঠুকে দেখা যাবে না
বৃদ্ধাশ্রম তাঁর ঠিকানা হবে!