admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
বন্ধু মানে খোলা আকাশ,মুক্ত পাখি
আমি এইখানে,তুই আসবি না কি?
বন্ধু মানে মন ভালো নেই
চল কোথাও ঘুরে আসি,,,,,।
বন্ধু মানে এক কাপ কফি
দু’জনে ভাগ করে খাওয়া।
বন্ধু মানে হাতে হাত ধরে –
দূর নীলিমায় হারিয়ে যাওয়া,,,।
বন্ধু মানে অব্যক্ত কথার সাক্ষী,
বন্ধু মানে কথা না বললে তোর সাথে আড়ি,,,,,।
বন্ধু মানে চুরি করে তোর টিফিন খাওয়া,
বন্ধু মানে তোর অসুখে রাত জেগে
আমার পাশে থাকা।
বন্ধু মানে হসপিটালের বিল
আমি দেবো, তুই ঘুমা।
আরে আমি আছিতো চিন্তা করিস না।
বন্ধু মানে তোর গোপন চিঠি
আমি আগে খুলবো,
বন্ধু মানে তুই প্রেম করবি
আমি পাহারা দেবো।
বন্ধু মানে তোর বিয়েতে আমি আগে সাঁজবো,
বন্ধু মানে তোর বরের পাশে কিন্তু আমিই আগে বসবো।
বন্ধু মানে এই শাড়ি টা তোর জন্য,
কেমন হয়েছে বলতো?
বন্ধু মানে চঞ্চলতা,বন্ধু মানে উচ্ছ্বলতা
বন্ধু মানে,তুই থাম,আমি বলছি তো।
বন্ধু মানে কাপ-বাটন আর টাই-ক্লিপটা তোর ,
বন্ধু মানে টাই-য়ের রংটা যে জোশ!
বন্ধু মানে অনেক আবেগ
বুকের গভীরে জমে থাকা মেঘ।
বন্ধু মানে কতদিন মাটির ভারে হয়নি খাওয়া চা।
বন্ধু মানে কলেজ ক্যান্টিনের আলুর চপ আর সিঙারা।
বন্ধু মানে ক্লাসের ফাঁকে জম্পেশ আড্ডা দেওয়া।
বন্ধু মানে কৃষ্ণচূড়ার তলায় গোল হয়ে বসে যাওয়া।
বন্ধু মানে চল আজ রিক্সায় ঘুরি।
বন্ধু মানে টুপটাপ ঝড়ছে বৃষ্টি।
বন্ধু মানে তোর মনে-তে
আমার নিত্য আসা-যাওয়া,
বন্ধু মানে আমার বুকেতে তোর জন্য
নিঃস্বার্থ ভালোবাসা।।