admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ
অলীক ভাবনায় আচ্ছন্ন মনের কোণে
হঠাৎ নতুন আশার বিজলি হেনে যায় ।
মন মৃদু হেসে বলে, জানো না, তোমায়
গান শোনাব তাই আমার সকল নিয়ে
বসে থাকা তোমার তরে আমার তুমি ।
চমকে তাকাই বাইরে, যেন তোমার
অঙ্গের আভাস, কিন্তু না, কান্নাহাসির
দোলায় বুঝি সব দারিদ্র্য ঢেকে যায়
তোমায় পাওয়ার অপরূপ ঝর্ণাধারায়
পুনরায় সজীব মন, প্রত্যয়ে মুখ চুমি ।