admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ
বয়স মোর আটারো/ কুড়ি
মাইনষে কয় আইবুড়ি
বিয়ার কথা কেনবা
আইসেনা!
নাটাঢেংড়া চেংরা গুলা
প্রেম পিরীতের দিছে
বায়না
সেগুলা এ্যলা কথায়
শোনেনা।
বাল্যবিয়াত পিড়াত বসি
কুড়িগ্রামত অনেক বেশি
কপাল দোষোৎ গেইছে
ভাঙ্গিয়া।
গাও ধুবার যাওং নদীর ঘাটোত
চেংরা গুলা থাকে বাটত
কতো কথা আওনে-বাওনে
কয়।
ভিজা মোর কাপড়-চোপর
শরীর ঢাকি হইছে বিভোর
মোক দেখিয়া করে কানাকানি।
ঝগড়ীর খাতাত নাম নেখিয়া
যুদ্ধ করং মুই ছকিনা
ছাগল পাগল আর
পাছত নাই।